Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের সঙ্গে উপকূলে বইবে দমকা হাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই তিনের প্রভাবে রাজ্যে ফের বাড়তে চলেছে বর্ষার দাপট। আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর—দুই বঙ্গেই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে।

বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের সঙ্গে উপকূলে বইবে দমকা হাওয়া

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে তৈরি হয়েছে নিম্নচাপ। সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখাও রয়েছে সক্রিয় অবস্থায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই তিনের প্রভাবে রাজ্যে ফের বাড়তে চলেছে বর্ষার দাপট। আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর—দুই বঙ্গেই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার ফের জোর বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জুন মাসে কোথায় কেমন বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য হারে। ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানেও স্বাভাবিকের থেকে বেশি জল পড়েছে। হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের চিত্র একটু আলাদা। মালদা ছাড়া অন্য জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধুমাত্র মালদায় স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে।

দক্ষিণবঙ্গে কবে কোথায় কেমন বৃষ্টি?

বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূল ও সংলগ্ন অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জল নামতে পারে জোরে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

উত্তরবঙ্গে কোথায় কত বৃষ্টি?

উত্তরবঙ্গের উপর দিকের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

বৃহস্পতিবার ওই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে।
 


```