Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: দ্বিতীয় টেস্টের বাইশ গজ কেমন হবে জানিয়ে দিলেন ওকস

আমি নিশ্চিত যে, এজবাস্টনের পিচ ব্যাটিংয়ের জন্য ভাল হবে।

Eng vs Ind: দ্বিতীয় টেস্টের বাইশ গজ কেমন হবে জানিয়ে দিলেন ওকস

ক্রিস ওকস

শেষ আপডেট: 1 July 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে এজবাস্টনে (Edgbaston) শুরু হবে ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Second Test) দ্বিতীয় ম্যাচ। লিডসের হেডিংলিতে প্রথম ম্যাচে হেরে ০-১-এ পিছিয়ে থেকে এই টেস্টে নামবে টিম ইন্ডিয়া। এদিকে, দ্বিতীয় টেস্টের ভেন্যু বার্মিংহামের এজবাস্টনে ভারতের রেকর্ড কিন্তু ভাল নয়। এখানে আটটি টেস্ট খেলে সাতটিতে হেরেছে টিম ইন্ডিয়া, আর ড্র করেছে একটিতে।

এদিকে ইংল্যান্ডের ফাস্ট বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ সদস্য ক্রিস ওকস (Chris Woakes) জানিয়েছেন, এজবাস্টনের বাইশ গজও (Pitch) লিডসের মতো ব্যাটারদের পক্ষেই কথা বলবে। দ্বিতীয় টেস্টের দুই দিন আগে এজবাস্টনের পিচে প্রচুর ঘাস রয়েছে তবে তাপমাত্রা বেশি থাকলে বুধবার টসের আগে ঘাস কেটে ফেলা হতে পারে।

ওকস বলেন, “আমরা (লিডসে) ২০ উইকেট নিতে পেরেছিলাম। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতীয় টপ অর্ডার দারুণ ব্যাট করেছে। তবে আমরা ম্যাচে ফিরে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলাম। এটি সত্যিই গুরুত্বপূর্ণ এবং একটি ভাল দক্ষতা। তবে আমি নিশ্চিত যে, এজবাস্টনের পিচ ব্যাটিংয়ের জন্য ভাল হবে।

ওকস পাশাপাশি বলেন, “ভাল আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হলে বোলারদের জন্য এটি আরও একটি কঠিন সপ্তাহ হতে পারে। আমরা স্পষ্টতই দেখব গত সপ্তাহে আমরা কী ভাল করেছি। পাশাপাশি প্রথম টেস্টের দুর্বল দিকগুলিতেও আমাদের নজর থাকবে এবং সেগুলি ঠিক করার চেষ্টা করব।

৩৬ বছর বয়সি এই ফাস্ট বোলার-অলরাউন্ডার লিডসে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। তবে দ্বিতীয় টেস্টে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ওকস। ৫৮টি টেস্ট ম্যাচ খেলা ওকস বলেন, “আমি ইংল্যান্ডের হয়ে জিমি (জেমস অ্যান্ডারসন) এবং ব্রডি (স্টুয়ার্ট ব্রড) এর সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তাঁদের ছাড়া খেলাটা ভিন্ন অভিজ্ঞতা। এটা আমার জন্যও একটা দারু সুযোগ। আমি তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।


```