Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন করে নিম্নচাপ, রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তাল থাকবে সমুদ্রও

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তৈরি হতে পারে এই নতুন সিস্টেম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। 

নতুন করে নিম্নচাপ, রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তাল থাকবে সমুদ্রও

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তৈরি হতে পারে এই নতুন সিস্টেম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের রবিবার থেকেই সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। এদিন রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হুগলিতে ফের ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সব জেলায় ফের জারি হয়েছে দুর্যোগের কমলা সতর্কতা।

এছাড়া কলকাতা, হাওড়া, দুই বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ একাধিক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে আজ রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একই পরিস্থিতি বজায় থাকবে।

বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে। বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।


```