Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরীতে জগন্নাথের রথযাত্রায় ফের পদপিষ্টের ঘটনা, প্রাণ গেল ৩ ভক্তের

রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।

পুরীতে জগন্নাথের রথযাত্রায় ফের পদপিষ্টের ঘটনা, প্রাণ গেল ৩ ভক্তের

জগন্নাথের রথযাত্রা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন ভগবানের রথে আরোহন দর্শনের আশায়। সেই সময় রথের সামনেই ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হয়, তৈরি হয় ধাক্কাধাক্কির পরিস্থিতি। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন।

ঘটনায় এখন পর্যন্ত তিনজন ভক্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। মৃতদের মধ্যে রয়েছেন খুরদা জেলার বাসিন্দা প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সি প্রেমাকান্ত মহান্তি। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তৎক্ষণাৎ ১০৮ অ্যাম্বুলেন্সের মাধ্যমে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

এই ঘটনা ঘটে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে ‘শারধাবলী’ নামক এলাকায়। রথের সামনেই অবস্থান করছিলেন হাজার হাজার ভক্ত। রথে বসে ভগবানের দর্শন পেতে ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, হঠাৎ করেই অনেকে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে চরম বিপদের মুখে পড়েন।

প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসেন রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শনের জন্য। এই তীর্থযাত্রা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শ্রীমন্দির থেকে ভগবানকে বের করে নিয়ে যাওয়া হয় শ্রী গুন্ডিচা মন্দিরে, যেখানে তিনি কয়েক দিন অবস্থান করেন। এবার সেই পথেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।
 


```