Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহার বদলাবে, নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতীশ: প্রশান্ত কিশোর

যাঁর পরিকল্পনায় একের পর এক রাজ্যে পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, সেই প্রশান্ত কিশোর এবার শুধু পরামর্শ নয়, নিজের দলের পতাকা হাতে নামছেন বিহারের ভোটের লড়াইয়ে।

বিহার বদলাবে, নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতীশ: প্রশান্ত কিশোর

নীতীশ কুমার ও প্রশান্ত কিশোর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 08:46

দ্য ওয়াল ব্যুরো: যাঁর পরিকল্পনায় একের পর এক রাজ্যে পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, সেই প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবার শুধু পরামর্শ নয়, নিজের দলের পতাকা হাতে নামছেন বিহারের ভোটের লড়াইয়ে। আর লড়াইয়ের শুরুতেই তিনি তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে। স্পষ্ট বললেন, আসন্ন নির্বাচনের পরে বিহার (Bihar Election 2025) আর তাঁর মুখ দেখবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী—এই বার্তা দিতেই রাজ্যের জনতাকে সরাসরি আহ্বান প্রশান্ত কিশোরের।

রাজনীতির ময়দানে তিনি বরাবর ‘কিংমেকার’। ভোটকৌশল ঠিক করার ক্ষেত্রে যাঁর পরামর্শে ঘুঁচেছে বহু দলে ভাঙন, জয় এসেছে অনেকের ঘরে—সেই প্রশান্ত কিশোর এবার নিজেই নামছেন ময়দানে। জানিয়ে দিলেন, চলতি বছর বিহারের বিধানসভা নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না নীতীশ কুমার।

একসময় জেডিইউ-র হয়ে ভোটকৌশল সামলেছেন, কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গেও। এখন জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের দাবি, বিহারে ৬২ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে। তাঁর কথায়, “আগামী দু’মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, এই ৬০ শতাংশ মানুষ কার দিকে ঝুঁকছেন—পুরনো মুখদের দিকে, নাকি নতুন বিকল্পের দিকে। তবে একটাই কথা বলব, নীতীশ কুমার নভেম্বরের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না, বিহার পাবে নতুন মুখ।”

পিকের দাবি, নীতীশ কুমারের মানসিক ও শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত যে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর আর কিছু করার নেই। তিনি বলেন, “একজন মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে নাম ভুল করেন, জাতীয় সংগীত গুলিয়ে ফেলেন, সাংবাদিকদের মুখোমুখি হন না বছরের পর বছর, নিজের দেখভাল করতে পারেন না—তাঁর পক্ষে আর বিহারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমি আর আপনি যখন জানি, মোদীজিও নিশ্চয়ই জানেন।”

তবে বিজেপি এখনই নীতীশকে সরানোর পথে হাঁটবে না বলেই মনে করছেন পিকে। তাঁর মতে, “ভোট পর্যন্ত এই জোট বজায় থাকবে। বিজেপি এখনও নীতীশ কুমারকে সরিয়ে বিকল্প মুখ দাঁড় করানোর জন্য প্রস্তুত নয়, তাই তাকেই মুখ করে এগোনোর সিদ্ধান্ত।”

যদিও প্রশ্ন উঠছে, নীতীশ না থাকলে কি তেজস্বী যাদব হবেন মুখ্যমন্ত্রী? পিকের জবাব, না। তাঁর মতে, মুখ্যমন্ত্রী হবেন নতুন কেউ—জন সূরজ পার্টিরই কোনও প্রতিনিধি। তবে তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করছেন না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন। বিহারের ভোট ফল নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী যথেষ্ট স্পষ্ট—২৭০টি আসনের মধ্যে নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টির বেশি আসন পাবে না।
 


```