Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না', কসবাকাণ্ডে মদনের মন্তব্যে নয়া বিতর্ক

কসবাকাণ্ডে (Kasba Law College) তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

'মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না', কসবাকাণ্ডে মদনের মন্তব্যে নয়া বিতর্ক

মদন মিত্র

শেষ আপডেট: 28 June 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: "মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না। গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত। তাহলে এমন হত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।" কসবাকাণ্ডে (Kasba Law College) তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল গোটা রাজ্যে। ‘নির্যাতিতা’ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। অভিযুক্তেরা শাসকদলের ছাত্র সংগঠনের নেতা। শুক্রবার থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির আঙিনায় শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে মদনের মন্তব্য।

অন্যদিকে, এই ঘটনায় মানসিকতা বদলের বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, “নিরাপত্তা ব্যবস্থা তো আছেই। কিন্তু যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে নিরাপত্তা কী করতে পারে?"

শনিবার মদনের মন্তব্য শুনতেই সোশ্যাল মিডিয়া এক্স-এ বিঁধতে ছাড়েননি বিজেপি আইটি সেলের মনোজ মালব্য। তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্রের আরেকটি লজ্জাজনক মন্তব্য।"

এদিকে, কসবার ঘটনায় পুলিশ মোট চার জনকে গ্রেফতার করেছে। তবে আইন কলেজে ধর্ষণকাণ্ডে নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির সদস্যেরা শীঘ্রই এ রাজ্যে আসবেন।


```