Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পুজোর আগেই জোড়া নিম্নচাপ, মহালয়া থেকে দশমী পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কা, পুজোর সময় বৃষ্টি পিছু ছাড়বে না। ২১ সেপ্টেম্বর মহালয়ার পর থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

 

পুজোর আগেই জোড়া নিম্নচাপ, মহালয়া থেকে দশমী পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 September 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কায় চিন্তায় রাজ্যের মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরপর নিম্নচাপের কারণে এবারের পুজোতে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো।

মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর সকালের দিকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তাই তর্পণ সেরে নেওয়ার জন্য এটিই সেরা সময়। তবে দুপুরের পর থেকে রাজ্যের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

মহালয়ার পর ২২ ও ২৩ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ায় আবারও বৃষ্টি বাড়বে। এই সময়ে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ নবমীর রাত থেকে দশমীর দিন পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার ক্ষেত্রে, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরও আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।


```