Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি! কালবৈশাখীর দাপটের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যজুড়ে দুর্যোগের ভ্রুকুটি! কালবৈশাখীর দাপটের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 March 2026 12:27

দ্য ওয়াল ব্যুরো: আজ বিকেলেই কি ভিজবে মহানগরী? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। যদিও রবিবার এবং সোমবার আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কলকাতায় তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিস্থিতি আরও সক্রিয় থাকতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার মালদহ এবং দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং সেই কারণেই আকাশ বেশিরভাগ সময় মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ায় বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


```