Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

আজই নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান বিচারপতি, কী নিয়ে আলোচনা হবে?

ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠনের উদ্যোগ। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

আজই নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান বিচারপতি, কী নিয়ে আলোচনা হবে?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 March 2026 08:35

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংক্রান্ত (SIR) মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিচারাধীন ভোটারদের সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শেই এই ট্রাইবুনাল বেঞ্চ তৈরি করার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশের প্রেক্ষিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সিইও দফতর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অতিরিক্ত তালিকা এবং ট্রাইবুনাল গঠন—এই দুই বিষয় নিয়েই আলোচনার সম্ভাবনা রয়েছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসার পরই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনে রাজ্য সরকার। তবে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে মামলা প্রত্যাহার করার পরামর্শ দেন। তাঁর মন্তব্য ছিল, বিচারকদের এমন পরিস্থিতিতে ফেলা উচিত নয় যাতে তাঁদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, এর আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর প্রক্রিয়া চলছে।

তবে প্রায় ৬০ লক্ষ নাম এখনও অমীমাংসিত তালিকায় থাকায় আবারও বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। তখনই প্রশ্ন ওঠে, জুডিশিয়াল অফিসারদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় করা যাবে। সেই প্রেক্ষিতেই একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। অমীমাংসিত ভোটারদের বিষয়ে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন এই ট্রাইবুনালের কাছেই জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ কার্যকর করার লক্ষ্যেই আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশন রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক এবং এসএলবিসি (স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি)-র প্রধানদের দিল্লিতে তলব করেছে। সম্প্রতি রাজ্য সফরে এসে ওই দুই সংস্থার কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কমিশনের ফুল বেঞ্চ। তার পরেই তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহেই ওই সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন।


```