Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বসন্তেই বর্ষার ভ্রুকুটি! রবিবার থেকে টানা চার দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

বসন্তকালেই ফের বৃষ্টির ভ্রুকুটি! আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে টানা চার দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।

বসন্তেই বর্ষার ভ্রুকুটি! রবিবার থেকে টানা চার দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 March 2026 11:58

দ্য ওয়াল ব্যুরো: আবারও বসন্তকালে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার থেকেই রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে। এই বৃষ্টি টানা চার দিন, অর্থাৎ বুধবার পর্যন্ত চলতে পারে। এই সময়ে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, এই অকাল বৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে প্রবল কুয়াশা ও বৃষ্টির কারণে আম ও লিচু চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলু চাষিদের নিরাপদ জায়গায় আলু সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েক দিন শহরের আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস। ১৩ মার্চ পর্যন্ত আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।


```