Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রুপ-ডি পরীক্ষার্থীদের জন্য বড় ধাক্কা! হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, চলবে রক্ষণাবেক্ষণ

এসএসসি গ্রুপ–ডি পরীক্ষার দিনই হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু এক্সপ্রেসের সময় পরিবর্তন।

গ্রুপ-ডি পরীক্ষার্থীদের জন্য বড় ধাক্কা! হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, চলবে রক্ষণাবেক্ষণ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 March 2026 11:30

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষাকর্মী গ্রুপ–ডি (SSC Group D Exam) নিয়োগের লিখিত পরীক্ষা। এ বছরের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ লক্ষ ৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী, যার মধ্যে ৪ হাজারের বেশি প্রার্থী অন্য রাজ্য থেকে এসেছেন।

এদিকে ঠিক একই দিনে হাওড়া ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলায় বিভিন্ন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে। কাটোয়া, বর্ধমান, আজিমগঞ্জ, পাণ্ডুয়া, মেমারি, ব্যান্ডেল, ডানকুনি, চন্দনপুর—এই সব রুটের পাশাপাশি শিয়ালদা সেকশনেও বিভিন্ন সময়ে ট্রেন বাতিল থাকার কথা জানানো হয়েছে। ফলে বহু চাকরিপ্রার্থীর আশঙ্কা, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো এবং পরীক্ষা শেষে ফেরার সময় তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। এর আগেও ১ মার্চ গ্রুপ–সি পরীক্ষার দিন একই কারণে অনেক পরীক্ষার্থী ভোগান্তির মুখে পড়েছিলেন।

রাজ্যজুড়ে মোট ১,৭০৭টি পরীক্ষাকেন্দ্রে আজ গ্রুপ–ডি পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং মোট নম্বর ৪০। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত দুই ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। প্রবেশের আগে প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে দেহ তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা না হয়।

পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের বেশি হওয়ায় তাঁদের সঙ্গে থাকা অভিভাবকদেরও ধরা হলে প্রায় ১৫ লক্ষ মানুষ এ দিন রাস্তায় বেরোবেন বলে অনুমান করা হচ্ছে। ডানকুনি, ব্যান্ডেল, মেমারি, বর্ধমানের মতো বিভিন্ন এলাকা থেকে বহু পরীক্ষার্থী ট্রেনে করে কাছাকাছি কেন্দ্রগুলিতে পরীক্ষা দিতে যান। ট্রেন বাতিল থাকায় তাঁদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এসএসসি–র তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। সরকারি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, অনেক আগেই সংশ্লিষ্ট সব দপ্তরকে গ্রুপ–ডি পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছিল।

পরীক্ষার দিন কিছু বিশেষ নির্দেশও জারি করেছে কমিশন। গ্রুপ–সি পরীক্ষার মতোই এ দিন পরীক্ষার্থীদের জুতো-মোজা বা পা ঢাকা জুতো পরে আসতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে হাওয়াই চটি বা খোলা চপ্পল পরে আসতে বলা হয়েছে। গয়না, মেটালের কোনও বস্তু বা বেল্ট পরে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকাও সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের হলের বাইরে বেরোনোর অনুমতিও থাকবে না।


```