রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পোস্ট করার পর এবার প্রধানমন্ত্রীকেই আক্রমণ শানালেন অভিষেক (Abhishek Banerjee)। এবং সেই আক্রমণ শানাতে গিয়ে এক ব্র্যাকেটে নিয়ে আসলেন ইডি সিবিআই থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
শেষ আপডেট: 7 March 2026 21:47
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)তাঁকে অসম্মান করা হয়েছে, এই অভিযোগে পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রীও। এরপরই আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পোস্ট করার পর এবার প্রধানমন্ত্রীকেই আক্রমণ শানালেন অভিষেক (Abhishek Banerjee)। এবং সেই আক্রমণ শানাতে গিয়ে এক ব্র্যাকেটে নিয়ে আসলেন ইডি সিবিআই থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের মানুষ (PEOPLE of WEST BENGAL) বনাম বিজেপি (BJP), নির্বাচন কমিশন (ECI), ইডি (ED), আইটি (IT), সিবিআই (CBI), এনআইএ (NIA), কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল, ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ১০ জন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, গোদি মিডিয়া।"
তাঁর কথায়, "যখন সবাই বাংলার বিরুদ্ধে একজোট হয়, বাংলা মাথা নত করে না, আরও শক্ত হয়ে রুখে দাঁড়ায়।"
PEOPLE of WEST BENGAL
VS
BJP + ECI + ED + IT + CBI + NIA + CAPF + Governor + 20 Union Ministers + 10 CMs + Prime Minister + Respected Rashtrapati Ji + Godi Media.
When the entire establishment lines up against Bengal, Bengal stands… https://t.co/okD0uIGZyV— Abhishek Banerjee (@abhishekaitc) March 7, 2026
নিজের এই পোস্টে অভিষেক লিখেছেন, 'ব্রিং ইট অন (Bring it on)।' তৃণমূল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার অভিযোগ করেছেন, বাংলায় ক্ষমতা দখলের জন্য বিজেপি (BJP) নানা চক্রান্ত করছে, এজেন্সিগুলিও ব্যবহার করছে। তবে এদিন পোস্টের মাধ্যমে অভিষেক আরও একবার বুঝিয়ে দিলেন, 'কেন্দ্র ও বিজেপি কোনও অবস্থাতেই তাঁদের উদ্দেশ্য সফল করতে পারবে না।'
সভাস্থল বদল থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) স্বাগত জানাতেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, বাংলার জনজাতি নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ, একের পর এক ঘটনাকে কেন্দ্র করে শনিবার পারদ চড়ছে।
বাংলায় পোস্ট করে মোদী লিখেছেন, 'এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।'
রাজ্যে এসে 'অসম্মানিত' হয়েছেন রাষ্ট্রপতি! এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী লেখেন, 'পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতো হালকাভাবে দেখছে।'
শনিবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি আক্ষেপের সুরে বলেন, “আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। জানি না মমতাদির আমার উপর কেন এত রাগ!”
এদিন বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিড় ছিল অত্যন্ত কম। অধিকাংশ চেয়ার খালি পড়ে থাকতে দেখে দৃশ্যতই ক্ষুব্ধ হন রাষ্ট্রপতি। তিনি বলেন, “এটা যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, দেখে তো মনেই হচ্ছে না! প্রশাসনের মনে কী চলছিল জানি না।" এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাছেই আরেকটি জায়গায় যান যেখানে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেখানে তিনি বলেন, "ওরা বলেছিল পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু এখানে তো ৫ লক্ষ লোক অনায়াসেই ধরে যেত।” এরপরই সরাসরি মুখ্যমন্ত্রীকে ‘ছোট বোন’ সম্বোধন করে তিনি প্রশ্ন তোলেন তাঁর ‘রাগ’ নিয়ে। যদিও রাষ্ট্রপতি যোগ করেন, তাঁর কোনও ব্যক্তিগত অভিযোগ নেই।
বাগডোগরা এয়ারপোর্টের অনুষ্ঠানের মঞ্চ থেকে এ রাজ্যের আদিবাসী ও সাঁওতাল সমাজের অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, “আমার দেখে মনে হচ্ছে না যে আদিবাসী সমাজের মানুষ সরকারি কোনও সুযোগ-সুবিধা ঠিকমতো পান। আদৌ তাঁরা সব সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।”
কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে রাষ্ট্রপতিকে রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য বিজেপি ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন।