Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল যন্ত্রণা থেকে রেহাই নেই এখনই, বানভাসি দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, ভোগান্তি উত্তরেও

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা এবং বাংলা উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়ার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।

জল যন্ত্রণা থেকে রেহাই নেই এখনই, বানভাসি দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি, ভোগান্তি উত্তরেও

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 July 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় থাকা নিম্নচাপ ক্রমশ সরে যাচ্ছে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালের মধ্যেই নিম্নচাপ ওই অঞ্চলে প্রবেশ করবে। এই সময় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা এবং বাংলা উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়ার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। এই অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস।

আগামীকাল বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার থেকে পরবর্তী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও আজ কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হাওড়ার উলুবেড়িয়ায় (১১০ মিমি)। দমদম ও আমতায় ১০০ মিমি, বসিরহাট ও সল্টলেকে ৯০ মিমি, কলকাতার আলিপুরে ৮০ মিমি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ির ওয়াসাবাড়ি ও ঘিস এলাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিমি, সেবক ও কালিম্পংয়ে ২০ মিমি করে, কোচবিহার ও ওদলাবাড়িতেও ২০ মিমি করে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।
 


```