Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: ৮-৯ অগাস্টের মাঝে ফের ‘রাত দখল’, মশাল মিছিল সহ একাধিক কর্মসূচি জুনিয়র ডাক্তারদের

৮-৯ তারিখের কর্মসূচিকে বিশেষ কোনও নাম দিতে চান না তাঁরা। শুধু বলছেন, 'রাত দখল' বা 'রাত জাগা' যে যাই বলুক, তাঁরা রাতে রাস্তায় থাকছেন। 

RG Kar: ৮-৯ অগাস্টের মাঝে ফের ‘রাত দখল’, মশাল মিছিল সহ একাধিক কর্মসূচি জুনিয়র ডাক্তারদের

ফাইল ছবি

শেষ আপডেট: 8 July 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Hospital) ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা এবং ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে ফের পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। আগামী ৯ অগাস্ট নির্যাতিতার মৃত্যুর এক বছর। সেই দিনই ফের রাত দখলের ডাক দিয়েছেন প্রতিবাদী চিকিৎসকরা।

৮ ও ৯ অগাস্টের মাঝে ‘রাত দখল’-এর (Reclaim The Night) ডাক দেওয়া হয়েছে। সেদিনই কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে থাকবেন। শিল্পী থেকে নাগরিক সমাজ - সকলকে সেই মিছিল এবং কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

৯ অগাস্ট রাখী। সেদিন সকালে রাখীবন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। পরে বিকেলে আরজি কর মেডিক্যালে ফের জমায়েতে ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বার্তা, “থ্রেট কালচারের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতেই হবে। আমরা চাই শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নন, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষও যেন এই প্রতিবাদে সামিল হন।”

আরজি করের ঘটনায় কলকাতা পুলিশ এবং সিবিআই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কেই একমাত্র কালপ্রিট বলে দাবি করেছে। তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও দিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। কিন্তু নির্যাতিতার পরিবার থেকে শুরু করে প্রতিবাদী জুনিয়র ডাক্তার, এমনকী সাধারণ মানুষের একাংশও মনে করেন, সে একা দোষী নয়। আরও অনেকেই এই ঘটনায় জড়িত। তাদের সামনে আনার দাবি জানিয়ে আরও জোরাল কর্মসূচি করার কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন আরজি কর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ দেবাশিষ হালদার, অনিকেত মাহাতোরা। তাঁদের বক্তব্য, ''বৈজ্ঞানিকভাবে সম্ভব নয় একজনের পক্ষে এমন কাজ করা। আমরা চাই সত্যিটা সামনে আসুক। কারা কারা জড়িত তাদের শাস্তি হোক। নির্যাতিতার বাবা-মা যে ঘটনাস্থল দেখার আর্জি জানিয়েছেন সেটাও আমরা সমর্থন করি।''

শুধু রাত দখল বা জমায়েত নয় - আরও বেশকিছু কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। দেবাশিসের কথায়, ''এখন ভুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে। কিন্তু আমাদের কাছে হাতিয়ার একটাই - স্মৃতি। আসলে আমরা কেউ ভুলিনি আর কাউকে ভুলতে দেব না, সেটা বোঝাতেই ফের আন্দোলনের ডাক।'' যদিও ৮-৯ তারিখের কর্মসূচিকে বিশেষ কোনও নাম দিতে চান না তাঁরা। শুধু বলছেন, 'রাত দখল' বা 'রাত জাগা' যে যাই বলুক, তাঁরা রাতে রাস্তায় থাকছেন। 


```