Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

SIR: নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও স্বীকৃতি নেই কেন, উদ্বেগ রূপান্তরকামীদের

এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিন অধিকারকর্মী— অনুরাগ মৈত্রেয়ী, রায়না রায় এবং ঊর্মি ড্যানিয়েলা আজার। শিল্পী ও নাগরিক অধিকার আন্দোলন কর্মী অনুরাগ মৈত্রেয়ীর কথায়, রাষ্ট্রীয় নথিতে রূপান্তরকামীদের স্বীকৃতি না থাকা অত্যন্ত অপমানজনক। তিনি বলেন, “নথিতে আমাদের নাম না থাকা মানে সমাজের চোখে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। এটা শুধু প্রশাসনিক ত্রুটি নয়। এটা আমাদের মানবিক সত্ত্বাকেই উপেক্ষা করা।”

SIR: নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও স্বীকৃতি নেই কেন, উদ্বেগ রূপান্তরকামীদের

SIR নিয়ে বিভ্রান্তিতে রুপান্তরকামীরা

প্রিয়া ধর

শেষ আপডেট: 16 November 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব পরিচয়পত্রের তালিকায় এখনও ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের স্বীকৃতি নেই। এই অভিযোগে উদ্বেগ ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে। SIR বা বিশেষ নিবিড় সংশোধনে মোট ১১টি নথির উল্লেখ থাকলেও সেখানে স্পষ্ট ভাবে নেই ট্রান্সজেন্ডার পরিচয়ের আলাদা জায়গা। যার ফলে বহু রূপান্তরকামী মানুষ প্রতিদিন পরিচয় জটিলতা, নথি তৈরি, সরকারি পরিষেবা পাওয়া এবং সামাজিক স্বীকৃতি— সব ক্ষেত্রেই কম বেশি অসুবিধার মুখে পড়ছেন।

এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিন অধিকারকর্মী— অনুরাগ মৈত্রেয়ী, রায়না রায় এবং ঊর্মি ড্যানিয়েলা আজার। শিল্পী ও নাগরিক অধিকার আন্দোলন কর্মী অনুরাগ মৈত্রেয়ীর কথায়, রাষ্ট্রীয় নথিতে রূপান্তরকামীদের স্বীকৃতি না থাকা অত্যন্ত অপমানজনক। তিনি বলেন, “নথিতে আমাদের নাম না থাকা মানে সমাজের চোখে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। এটা শুধু প্রশাসনিক ত্রুটি নয়। এটা আমাদের মানবিক সত্ত্বাকেই উপেক্ষা করা।”

অনুরাগ মৈত্রেয়ীর দাবি, পরিচয়পত্র না থাকার ফলে বহু রূপান্তরকামী শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সরকারি স্কিম, এমনকি চাকরির ক্ষেত্রেও নিয়মিত বৈষম্যের শিকার হন।

পরিবেশ ও নাগরিক অধিকার কর্মী রায়না রায় বিষয়টিকে দেখছেন আরও বড় সামাজিক সংকট হিসেবে। রায়নার অভিযোগ, “একদিকে সরকার অন্তর্ভুক্তির কথা বলে, অন্যদিকে সরকারি নথিতে আজও ট্রান্সজেন্ডার পরিচয়ের জায়গা নেই— এটা স্পষ্ট দ্বিচারিতা।” তাঁর দাবি, রাষ্ট্রীয় নথিতে স্বীকৃতি না থাকলে সমাজেও সেই মানুষদের প্রতি সম্মান ও গ্রহণযোগ্যতা কমে যায়। পরিচয় নথিভুক্ত হলে বৈষম্য কমবে বলেও মত তাঁর।

বিজ্ঞানকর্মী ও গণ–আন্দোলন কর্মী ঊর্মি ড্যানিয়েলা আজার বলেন, বারবার নিজের পরিচয় প্রমাণ করতে বাধ্য হওয়া অত্যন্ত অপমানজনক। ঊর্মির কথায়, “পরিচয়পত্র কোনও অনুগ্রহ নয়— এটা আমাদের মৌলিক অধিকার।” তিনি জানান, আজও বহু ট্রান্সজেন্ডার ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, সরকারি কাগজ তৈরি করতে বা হাসপাতালে ভর্তি হতে গিয়েও অসুবিধার মুখে পড়েন, কারণ নথিতে তাদের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ নেই।

সকলেরই দাবি, SIR–এ অবিলম্বে ট্রান্সজেন্ডারদের আলাদা পরিচয় যুক্ত করতে হবে, নথি সংশোধনের প্রক্রিয়া সহজ করতে হবে, সরকারি দফতরে ট্রান্স–ফ্রেন্ডলি পরিষেবা নিশ্চিত করতে হবে, এবং রাষ্ট্রকে বৃহত্তর সচেতনতার দায়িত্ব নিতে হবে।

অধিকারকর্মীদের মতে, রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেই বদলাবে সমাজের আচরণ, আর বদলাবে হাজারো রূপান্তরকামী মানুষের জীবন।


```