Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আগামী শিক্ষাবর্ষ নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের! স্কুলে গরমের ছুটি মাত্র ছ'দিন, উদ্বেগে অভিভাবকরা

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সিদ্ধান্তে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন, বিতর্কও তৈরি হয়েছে শিক্ষামহলে।

আগামী শিক্ষাবর্ষ নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের! স্কুলে গরমের ছুটি মাত্র ছ'দিন, উদ্বেগে অভিভাবকরা

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 December 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার প্রকাশিত নতুন ছুটির ক্যালেন্ডারেই (holiday list) বড় পরিবর্তনের আভাস মিলল। আগামী শিক্ষাবর্ষ (2026 session) থেকে স্কুলের গরমের ছুটি (summer vacation 2026 in West Bengal) থাকছে মাত্র ছ’দিন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সিদ্ধান্তে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন, বিতর্কও তৈরি হয়েছে শিক্ষামহলে।

পর্ষদ জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি (Summer vacation 2026 west bengal school) ধার্য করা হয়েছে ১১ মে থেকে ১৬ মে, অর্থাৎ মোট ৬ দিন। এই পরিবর্তনের কারণ হিসেবে যুক্তি দিয়েছে পর্ষদ। তাদের বক্তব্য, নিয়ম অনুযায়ী বছরে স্কুলগুলিকে মোট ৬৫ দিনের ছুটি বরাদ্দ করা যায়। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য সরকার বেশ কিছু নতুন ছুটি ঘোষণা করেছে, ফলে নির্দিষ্ট ৬৫ দিনের ছুটির সীমার মধ্যে থেকে গরমের ছুটি কমাতে হয়েছে।

পর্ষদের এক আধিকারিকের কথায়, গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাইয়ের জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো - এই ধরনের দিনগুলোতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে এবং স্কুলগুলিকেও সেই ছুটি মানতে হয়। সেই কারণেই গরমের ছুটি কাটছাঁট করার প্রয়োজন হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত গরমে প্রায় প্রতি বছরই রাজ্য সরকার আলাদা করে ছুটি ঘোষণা করে, যা স্কুলগুলিকে মানতে হয়; ফলে মোট ছুটির হিসেব আরও চাপে পড়ে।

গত কয়েক বছর ধরে গ্রীষ্মে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী। এ রাজ্যের নানা জেলায় লু বইছে, প্রখর গরমে স্কুলে উপস্থিতি ও ক্লাসের সময় পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে। সেই কারণেই গরমের ছুটি বাড়ানোই ছিল প্রচলিত সিদ্ধান্ত। এবার ছুটি মাত্র ছ’দিনে নেমে আসায় উদ্বেগ বেড়েছে অনেকের। বহু অভিভাবক ও শিক্ষক মহলে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিচ্ছে।

আসন্ন শিক্ষাবর্ষে এই নতুন ছুটির ক্যালেন্ডার কার্যকর হলে পড়ুয়াদের গরম সামলে স্কুলে যাতায়াতে অতিরিক্ত সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছেন অনেকে।


```