Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ষা ঢুকে পড়ছে বাংলায়, উত্তরে চলছে বৃষ্টি, রবিবার থেকে ঝড়জলের পূর্বাভাস দক্ষিণবঙ্গেও

নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগেই বঙ্গে ঢুকেছে বর্ষা

বর্ষা ঢুকে পড়ছে বাংলায়, উত্তরে চলছে বৃষ্টি, রবিবার থেকে ঝড়জলের পূর্বাভাস দক্ষিণবঙ্গেও

নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগেই বঙ্গে ঢুকেছে বর্ষা

শেষ আপডেট: 2 June 2024 11:30

দ্য ওয়াল ব্যুরো: মেঘলা আকাশ দিয়ে শুরু হয়েছিল কলকাতার রবিবাসরীয় সকাল। কিন্তু বেলা বাড়তেই ধীরে ধীরে রোদ উঠেছে শহরে। তবে কেবল মেঘ-রোদ্দুরই নয়, সঙ্গে যোগ দিতে পারে হাল্কা বৃষ্টিও। বিকেলের দিকে সেই পূর্বাভাসই রয়েছে শহরে তথা দক্ষিণের জেলাগুলিতে। 

আবহাওয়া দফতর সূত্রের খবর, পূর্বাভাস মিলিয়েই বর্ষার হাওয়া ঢুকে পড়েছে রাজ্যে। নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগেই উত্তরবঙ্গে ব্যাট চালাতে শুরু করেছে সে। এবার দক্ষিণের জেলাগুলিও ভিজতে শুরু করবে। 

কিছুদিন আগেই বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলে। এর প্রভাবে ঝড়বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গে। এর পরেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণেও সময়ের আগে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে বৃষ্টি পড়ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তবে বিক্ষিপ্ত এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নামলেও, আর্দ্রতাজনিত চরম অস্বস্তি রয়েছে জেলায় জেলায়। ভ্যাপসা গরমে নাকানিচোবানি খাচ্ছেন রাজ্যবাসী। 


```