আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে।

কলকাতার আবহাওয়া
শেষ আপডেট: 26 August 2025 08:34
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল রোদ ঝলমলে কলকাতা (Kolkata Weather)। আকাশের মুখেও আর তেমন গোমড়া ভাব নেই (Weather Update Today)। তবে বেলা বাড়লে তাপমাত্রা যে চড়বেই, সে বিষয়ে সন্দেহ নেই। আর প্রতিদিনের মতোই বিকেলের দিকে নামতে পারে বৃষ্টি (Kolkata Rain Today), যার ফলে ফের ভোগান্তিতে পড়তে পারেন অফিসফেরত মানুষজন। প্রশ্ন উঠছে— মঙ্গলবারও কি একই ছবি দেখা যাবে?
আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর জানিয়েছে, আজ গোটা দিনই আকাশ থাকবে মেঘে আচ্ছন্ন। যদিও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি বছরে বাংলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বর্ষা অতিরিক্ত বৃষ্টি নিয়ে হাজির হয়েছে। সেখানে গড়ের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বাংলাতেও যথেষ্ট হয়েছে বৃষ্টি, তবে অতিমাত্রায় নয়।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দুপুরের পর থেকে আকাশের রং গাঢ় হবে, মুখ ভার করবে আবহাওয়া। আর সন্ধ্যার পর হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি— যেমনটা প্রায় প্রতিদিনই ঘটছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ।
আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে।
চলতি সপ্তাহে শেষের দিকে উত্তরবঙ্গের উপরের দিকে আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।