Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাওড়া স্টেশন থেকে নিখোঁজ ৩ বছরের শিশু, রাজস্থানে উদ্ধার করল পুলিশ! গ্রেফতার 'পাচারকারী'

বাংলার পুলিশ ও রাজস্থান পুলিশের যৌথ প্রচেষ্টায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

হাওড়া স্টেশন থেকে নিখোঁজ ৩ বছরের শিশু, রাজস্থানে উদ্ধার করল পুলিশ! গ্রেফতার 'পাচারকারী'

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 17 March 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হয়ে যাওয়া তিন বছরের এক শিশুকন্যাকে রাজস্থান থেকে উদ্ধার করা হল। বাংলার পুলিশ ও রাজস্থান পুলিশের যৌথ প্রচেষ্টায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ঘটনায় মূল অভিযুক্ত সরোজ কাঞ্জার-সহ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ মার্চ শিশুটি তার মায়ের সঙ্গে হাওড়া স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায় ছিল। সেই সময় সাহানারা বেগম নামে এক মহিলা তাদের সঙ্গে আলাপ জমিয়ে গল্প করতে থাকেন। কিছুক্ষণ পর সাহানারা শিশুটিকে নিয়ে কাছের এক দোকানে যান, কিন্তু এরপর থেকেই মেয়েটির আর খোঁজ মেলেনি।

মেয়েটির মা সঙ্গে সঙ্গে রেল পুলিশের কাছে অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, সাহানারা বেগম মেয়েটিকে নিয়ে একটি মিনি বাসে ওঠেন।

তদন্ত শুরু করার পরে ১১ মার্চ পুলিশ সাহানারা বেগম ও পাচারচক্রের আর এক সদস্য মুফাজা বিবিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মুফাজা বিবি স্বীকার করেন যে, জয়পুর স্টেশনে শিশুটিকে সরোজ কাঞ্জারের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে রাজস্থানের সওয়াই মাধোপুরে নিয়ে যাওয়া হয়।

বাংলার পুলিশের তৎপরতায় শিশুটিকে রাজস্থান থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।


```