Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গর্বিত বাংলা, বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় দেশে দ্বিতীয় স্থানে রাজ্য, মমতার বার্তা

ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫-এর রিপোর্ট বলছে, দেশে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের ভ্রমণ-মানচিত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে।

গর্বিত বাংলা, বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় দেশে দ্বিতীয় স্থানে রাজ্য, মমতার বার্তা

মমতা দেশের ও বিদেশের পর্যটকদের এজন্য স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 November 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতে আসা বিদেশি পর্যটকদের সবথেকে পছন্দের জায়গাগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক্সবার্তায় এই সুখবর জানালেন। তিনি লিখেছেন, দেশের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বিদেশিদের কাছে সবথেকে পছন্দের জায়গাগুলির মধ্যে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। যে কারণে গর্ব অনুভব করে মুখ্যমন্ত্রী লিখেছেন, এতে আরেকটি বিরাট মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলা।

মমতার ভাষায়, ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫-এর রিপোর্ট বলছে, দেশে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের ভ্রমণ-মানচিত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী এই সুসংবাদ জানিয়ে আরও বলেন, কোভিড পরবর্তীকালে এখানে পর্যটনের ঢল নেমেছে। আমরা যে পর্যটন ক্ষেত্রে যে যে উদ্যোগ নিয়েছি, তাতে এটা সম্ভব হয়েছে। আমরা পর্যটন শিল্পকে নতুন নতুন মাত্রা দিয়েছি। যেমন- উৎসব পর্যটন, ধর্মস্থান পর্যটন, MICE ( Meetings, Incentives, Conferences, and Exhibitions) পর্যটন ও অন্যান্য।

মমতা দেশের ও বিদেশের পর্যটকদের এজন্য স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। দেশের মধুর জায়গা বাংলা নিজস্ব সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যে আদরণীয়। পশ্চিমবঙ্গের এই গর্বের সঙ্গে জড়িত পর্যটনের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এই রিপোর্ট বলছে, দেশে পর্যটন ফের সুদিনের মুখ দেখতে শুরু করেছে ২০২৪ সাল থেকে। কোভিডের আগে ২০১৯ সালে যে সংখ্যায় বিদেশি পর্যটক ভারতে আসতেন, তার থেকে প্রায় ১৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা ৮.৯ শতাংশ বেড়েছে। ২৪ সালে আন্তর্জাতিক পর্যটক এসেছেন ২০৫ লক্ষ।


```