এক কনে নিজেই বিয়ের সাজে সাজানো ঘোড়ার গাড়িতে বসে নাচতে নাচতে হবু শ্বশুরবাড়ি গেলেন বিয়ে করতে।
.jpeg.webp)
এ যেন ‘তনু ওয়েডস মনু’ সিনেমার চিত্রনাট্য থেকে নেওয়া দৃশ্য।
শেষ আপডেট: 26 November 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: এ যেন ‘তনু ওয়েডস মনু’ সিনেমার চিত্রনাট্য থেকে নেওয়া দৃশ্য। বিয়ে মানেই বরযাত্রী। বাঙালি বাদ দিয়ে দেশের প্রায় সব প্রান্তেই শোভাযাত্রা সহ বিয়ের দস্তুর রয়েছে। সেখানে ঘোড়িতে চেপে কিংবা ঘোড়ায় টানা গাড়িতে চেপে বরমশাই যান। এবং তাঁর আগে আগে যান ঢোল-তাসা বাজিয়ে বরাতি বা বরযাত্রীর দল। এবার ‘সঙ্গম-শহর’ প্রয়াগরাজে দেখা গেল উলটপুরাণ। যে দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে মন কেড়ে নিয়েছে নারীবাদীদের।
এক কনে নিজেই বিয়ের সাজে সাজানো ঘোড়ার গাড়িতে বসে নাচতে নাচতে হবু শ্বশুরবাড়ি গেলেন বিয়ে করতে। কনের পরিবার সহ কনেযাত্রীরাও চললেন আগে আগে নাচতে নাচতে। বিয়ের জমকালো পোশাক ও বিভিন্ন আলোর সাজসজ্জায় চকমকে কনেযাত্রীদের এই শোভাযাত্রা দেখে পথচারীরাও মোবাইল-বন্দি করলেন এই অভিনব দৃশ্য।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কিডগঞ্জ এলাকায় এই বিয়ের শোভাযাত্রা নেটিজেনরা আপ্লুত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, রাজেশ জয়সওয়ালের কোনও পুত্রসন্তান নেই। তিনি পাঁচ মেয়েকে ছেলেদের মতো করে গড়ে তুলেছেন। জয়সওয়ালের স্বপ্ন ছিল, তাঁর মেয়ে তনুর বিয়ে হবে ছেলেদের মতো করে। এ কারণে রাজেশ কার্ডে বিয়ের নিমন্ত্রণের সঙ্গে বরাত (বরযাত্রী) কথাটাও ছাপিয়েছিলেন। লেখা ছিল, আমাদের মেয়ের বিয়ের শোভাযাত্রা হবে, আপনার উপস্থিতি কাম্য।
प्रयागराज में 'रिवर्स' बारात, लड़के के घर बारात लेकर पहुंची दुल्हन
◆ पिता राजेश जायसवाल का सपना था कि बेटी की बारात बेटे की तरह जाए
◆ बग्घी पर सवार होकर दुल्हन डांस करते हुए दूल्हे के घर बारात लेकर पहुंची#Prayagraj | Reverse Marriage pic.twitter.com/J85VfGk3ET— News24 (@news24tvchannel) November 26, 2025
বিয়ের দিন কনের বাড়িতে ব্যান্ড ও ডিজে এসে যায় ঠিক সময়েই। সকলে মিলে হইহল্লা করে বরের বাড়ির দিকে রওনা দেন। তখনই দেখা যায়, তনু ঘোড়ার গাড়িতে বসেই ডিজের তালে হাত-কাঁধ ঝাঁকিয়ে বসে বসেই নাচের তাল ঠুকছেন। আর তাঁর সামনে চলেছে কনেযাত্রীর দল। প্রায় ২ কিমি শোভাযাত্রা গিয়ে পৌঁছয় বরের বাড়ির সামনে। হবু আত্মীয়রা নবাগতা পাত্রীকে বরণ করে নিয়ে যান বিয়ের মণ্ডপে।