Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বিধানসভা ভোটের আগে ব্যবসায়ীদের পাশে মুখ্যমন্ত্রী! গঠিত হল নতুন বোর্ড, কী বার্তা মমতার

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত নতুন নয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে আয়োজিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং শিল্প-বাণিজ্য সংক্রান্ত এক বৈঠকেই তিনি এই বোর্ড গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত হল বলে জানান তিনি।

বিধানসভা ভোটের আগে ব্যবসায়ীদের পাশে মুখ্যমন্ত্রী! গঠিত হল নতুন বোর্ড, কী বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 March 2026 20:33

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আগে ব্যবসায়ী সমাজকে নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তাঁদের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ বাড়াতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ (Traders' Welfare Board) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত নতুন নয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে আয়োজিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং শিল্প-বাণিজ্য সংক্রান্ত এক বৈঠকেই তিনি এই বোর্ড গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত হল বলে জানান তিনি।

সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে একটি বার্তাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, নতুন বোর্ডের মাধ্যমে ব্যবসায়ী সমাজ এবং রাজ্য সরকারের মধ্যে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের একটি স্থায়ী কাঠামো তৈরি হবে। ব্যবসায়ীদের নানা সমস্যা, দাবি ও প্রস্তাব সরাসরি সরকারের সামনে তুলে ধরার সুযোগও তৈরি হবে এই ব্যবস্থার মাধ্যমে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিত্ব থাকবে এই বোর্ডে। ফলে ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীর বক্তব্য এবং সমস্যার কথা সামনে আসবে। লক্ষ লক্ষ ব্যবসায়ী এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করছে সরকার।

এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রাজ্যের ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠনের সভাপতি। এর ফলে ব্যবসায়ী সমাজের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অর্থনীতির বিকাশে ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ছোট ও মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা - সবাই মিলেই বাংলার অর্থনৈতিক কাঠামোকে শক্ত ভিত দেয়। তাই তাঁদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা সরকারের দায়িত্ব বলেই মনে করেন তিনি।

সরকারের লক্ষ্য, ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা। নতুন বোর্ড গঠনের মাধ্যমে সেই প্রচেষ্টাকেই আরও সুসংগঠিত রূপ দেওয়া হল বলে মনে করা হচ্ছে।


```