উত্তরবঙ্গের হিমেল হাওয়া থেকে রাঢ়বঙ্গের তপ্ত মাটি— এই বিশাল সংখ্যক মানুষের রায় ইভিএম-বন্দি হবে আগামী ২৩ এপ্রিল।

ছবি এআই
শেষ আপডেট: 11 April 2026 20:28
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বাকি আর হাতে গোনা ১২ দিন। এই আবহে নির্বাচন কমিশনের (ECI) প্রকাশিত ‘ইলেক্টর ডেটা’ বা ভোটার তালিকার পরিসংখ্যান বলছে, প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উত্তরবঙ্গের হিমেল হাওয়া থেকে রাঢ়বঙ্গের তপ্ত মাটি— এই বিশাল সংখ্যক মানুষের রায় ইভিএম-বন্দি হবে আগামী ২৩ এপ্রিল।
কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটারদের মধ্যে পুরুষ ও মহিলার সংখ্যার ব্যবধান বেশ কম।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রথম দফার অন্তর্ভুক্ত জেলাগুলির মধ্যে ভোটারের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় মোট ভোটার সংখ্যা ৫০ লক্ষ ২৬ হাজার ২১৩ জন। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (৪১ লক্ষ ৬০ হাজার ১৫৪ জন) এবং পশ্চিম মেদিনীপুর (৩৭ লক্ষ ৭০ হাজার ৭৯৪ জন)।
অন্য দিকে, উত্তরবঙ্গের মধ্যে ভোটার সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মালদহ (২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬ জন) এবং কোচবিহার (২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন)। তুলনায় পাহাড়ি জেলা কালিম্পংয়ে ভোটার সংখ্যা সব চেয়ে কম, মাত্র ২ লক্ষ ১ হাজার ৬১৯ জন।
প্রথম দফাতেই ভোট মিটবে জঙ্গলমহলের বাঁকুড়া (২৯ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন), পুরুলিয়া (২২ লক্ষ ৫২ হাজার ৮০৭ জন) এবং ঝাড়গ্রামে (৯ লক্ষ ১০ হাজার ৯৫৯ জন)। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত পশ্চিম বর্ধমানেও ১৯ লক্ষ ৬৫ হাজার ৯৫ জন ভোটার এদিন বুথমুখী হবেন।
এক নজরে উল্লেখযোগ্য জেলাগুলির ভোটার সংখ্যা:
সব মিলিয়ে রাজ্যে প্রথম দফায় মোট ভোটার ৩,৬০,৭৭,১৭১ জন। এর মধ্যে পুরুষ ১,৮৪,৯৯,৪৯৬, মহিলা ১,৭৫,৭৭,২১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।