Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত নয়! মাইক্রো অবজার্ভারদের কড়া বার্তা কমিশনের

রাজ্য জুড়ে শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের দল একাধিক ক্ষেত্রে গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগ, অনেক জায়গায় ভোটারদের স্বাক্ষর সঠিকভাবে যাচাই করা হয়নি, এমনকি নির্ধারিত দায়িত্বও পালন করছেন না কিছু মাইক্রো অবজারভার।

SIR: দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত নয়! মাইক্রো অবজার্ভারদের কড়া বার্তা কমিশনের

মনোজ আগরওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 January 2026 19:45

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (West Bengal SIR) প্রক্রিয়ায় নিযুক্ত মাইক্রো অবজারভারদের (Micro Observer) একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কড়া বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা সিইও অফিস (CEO Office)। শনিবার মাইক্রো অবজারভারদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না এবং কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সিইও দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সব জেলায় চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (SIR in West Bengal) মাইক্রো অবজারভারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে বিএলও-দের (BLO) ডিজিটাল করা এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম ও মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা, নোটিসপ্রাপ্ত ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা এবং দাবি ও আপত্তি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা।

এছাড়াও শুনানির সময় ভোটারের সঙ্গে এআরও/ইআরও এবং এমও-র যৌথ গ্রুপ ছবি তোলা, ভোটারের স্বাক্ষর ও আঙুলের ছাপ নেওয়ার পরই সেই ছবি আপলোড করার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। ভোটার তালিকা প্রস্তুত বা সংশোধনের ক্ষেত্রে কোনও অসঙ্গতি বা বিচ্যুতি ধরা পড়লে তা রিপোর্ট করাও মাইক্রো অবজারভারদের (Micro Observer) দায়িত্ব বলে জানানো হয়েছে।

তবে রাজ্য জুড়ে শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের দল একাধিক ক্ষেত্রে গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগ, অনেক জায়গায় ভোটারদের স্বাক্ষর সঠিকভাবে যাচাই করা হয়নি, এমনকি নির্ধারিত দায়িত্বও পালন করছেন না কিছু মাইক্রো অবজারভার।

এই পরিস্থিতিতে দফতরের তরফে স্পষ্ট হুঁশিয়ারি - মাইক্রো অবজারভারদের তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে। কোনও রকম অবহেলা বা দায়িত্বে গাফিলতি ধরা পড়লে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শনিবারই এসআইআর-এর (SIR West Bengal) কাজে নজরদারি আরও জোরদার করতে চার জন সিনিয়র আইএএস (IAS) আধিকারিককে বিশেষ রোল অবজার্ভার (Roll Observer) হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রাথমিক ভাবে এই নিয়োগ শুধুমাত্র পশ্চিমবঙ্গের (West Bengal) জন্যই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে ওই আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই বিশেষ রোল–অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্ত (Subrata Gupta) দায়িত্বে রয়েছেন। নতুন করে নিয়োগপ্রাপ্ত এই চার আধিকারিক মূলত এসআইআরের আওতায় জমা পড়া নথিপত্র খতিয়ে দেখার কাজ করবেন বলে জানিয়েছে কমিশন।


```