Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: রাজ্যে মৃত ভোটারের সংখ্যা পেরোল ২৩ লক্ষ, এখনও পর্যন্ত 'আনকালেক্টটেবল ফর্ম' কত

কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। 

SIR: রাজ্যে মৃত ভোটারের সংখ্যা পেরোল ২৩ লক্ষ, এখনও পর্যন্ত 'আনকালেক্টটেবল ফর্ম' কত

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 December 2025 21:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআরের (SIR in West Bengal) ফর্ম সংগ্রহের কাজ প্রায় শেষের পথেই। সিইও দফতরের তথ্য বলছে, বুধবার বিকেলের মধ্যে ৯৮ শতাংশের বেশি (৯৮.২১ শতাংশ) ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। মৃত ভোটারের সংখ্যাও এদিন সকালের থেকে বেড়েছে।

কমিশনের (CEO Office) তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মৃত ভোটারের (Dead Voters) সংখ্যা ২৩ লক্ষ পেরিয়েছে। আর আপাতত আন-কালেক্টেটবল ফর্ম (Uncollected Forms) ৫০ লক্ষ ২২ হাজার ৪১০। এছাড়া অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৮ লক্ষ পেরিয়েছে। অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা সাড়ে ১৭ লক্ষের বেশি। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ১.২ লক্ষের বেশি।

এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আন-কালেক্টেবল (Uncollectable Form) বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে এই আন-কালেক্টেবল।

এক নজরে বাকি জেলার তালিকা -

কোচবিহার: ১ লক্ষ ৬ হাজার ২০৩

দার্জিলিং: ১ লক্ষ ১০ হাজার ৩৮৯

উত্তর দিনাজপুর: ১ লক্ষ ৫৪ হাজার ৬৬২

দক্ষিণ দিনাজপুর: ৭৩ হাজার ২৯৯

মালদহ: ১ লক্ষ ৭৩ হাজার ৭০০

নদিয়া: ১ লক্ষ ৯০ হাজার ৮৫৮

কলকাতা দক্ষিণ: ১ লক্ষ ৮৫ হাজার ৯৫৭

হুগলি: ২ লক্ষ ৪৭ হাজার ৭৩৬

পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৩০ হাজার ৪১৮

পশ্চিম মেদিনীপুর: ১ লক্ষ ৮৪ হাজার ৫০৮

পুরুলিয়া: ১ লক্ষ ৬১ হাজার ৯১৫

বাঁকুড়া: ১ লক্ষ ২০ হাজার ৮১৫

পূর্ব বর্ধমান: ১ লক্ষ ৯৬ হাজার ১১৯

বীরভূম: ১ লক্ষ ৫৮ হাজার ২৭৩

জলপাইগুড়ি: ৯৮ হাজার ৪১৯

যদিও কমিশনের বক্তব্য, যেহেতু এখনও একাধিক জেলায় এখনও আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত (Subrata Gupta)।

কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশ্যাল অবজার্ভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলও-রা।


```