Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ ভাবাচ্ছে, রাজ্য পুলিশের অফিসারদেরও ৫০ রাত বর্ডারে থাকতে হবে, নির্দেশ দিল্লির

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ খোলা সীমান্ত, সেই পথে অনুপ্রবেশ, চোরাচালান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে বড় নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহর মন্ত্রক (Amit Shah) জানিয়ে দিয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের আধিকারিকদের বছরে অন্তত ৫০ রাত সীমান্ত গ্রামে কাটাতে হবে।

বাংলাদেশ ভাবাচ্ছে, রাজ্য পুলিশের অফিসারদেরও ৫০ রাত বর্ডারে থাকতে হবে, নির্দেশ দিল্লির

বড় নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 January 2026 14:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ খোলা সীমান্ত, সেই পথে অনুপ্রবেশ, চোরাচালান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে বড় নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহর মন্ত্রক (Amit Shah) জানিয়ে দিয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের আধিকারিকদের বছরে অন্তত ৫০ রাত সীমান্ত গ্রামে কাটাতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যগুলিকে এ ব্যাপারে গুরুত্ব দিতে বলেছে নর্থ ব্লক।

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য প্রায় ২,২০০ কিলোমিটার। নদী, চর, কাঁটাতারহীন বিস্তীর্ণ এলাকা ও ঘন জনবসতির কারণে এই সীমান্ত দীর্ঘদিন ধরেই ‘পোরাস’ বলে চিহ্নিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক টানাপোড়েন এবং মৌলবাদী শক্তির সক্রিয়তা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে কেন্দ্র।

সূত্রের খবর, এই নির্দেশ পাঠানো হয়েছে বিএসএফ (NSF), আইটিবিপি (ITBP), সশস্ত্র সীমা বল (SSB), অসম রাইফেলসের (Assam Rifles) শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি সীমান্তবর্তী রাজ্যগুলির পুলিশপ্রধানদের কাছেও এই নির্দেশ পাঠানো হয়েছে। সেই মোতাবেক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে এই নির্দেশ এসে পৌঁছনোর কথা। গত নভেম্বরে রায়পুরে ডিজি-আইজি সম্মেলনের পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

কেন্দ্রের মতে, শুধু কাঁটাতার বা টহল বাড়ালেই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হয় না। সীমান্ত গ্রামগুলির মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, আস্থা বাড়ানো এবং স্থানীয় স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহই আসল চাবিকাঠি। সেই কারণেই আধিকারিকদের নিয়মিত রাতযাপনের উপর জোর দেওয়া হয়েছে।

বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহার—এই জেলাগুলিকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। এই সব এলাকায় দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, ভুয়ো নথি, পাচার এবং সীমান্তপারের নেটওয়ার্ক সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে।

এই উদ্যোগটি কেন্দ্রের ভাইব্রান্ট ভিজিলেন্ট প্রোগ্রামের (Vibrant Villages Programme) একটি অংশ। ২০২৩ সালের ১০ এপ্রিল চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য—সীমান্তবর্তী গ্রামগুলিকে উন্নয়নের সঙ্গে যুক্ত রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

সূত্রের খবর, ওই ৫০ দিনের সফরে আধিকারিকরা গ্রামবাসী, যুবক-যুবতী, স্থানীয় জনপ্রতিনিধি, NCC ক্যাডেট ও সামাজিক সংগঠনের সঙ্গে কথা বলবেন। তাঁদের ‘সীমান্তের চোখ ও কান’ হিসেবে কাজ করতে উৎসাহ দেওয়া হবে, যাতে সন্দেহজনক গতিবিধি দ্রুত নজরে আসে।

এর আগে দিল্লিতে ভাইব্র্যান্ট ভিলেজেস কর্মসূচি নিয়ে এক কর্মশালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছিলেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের ভূমিকা শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাও সমান জরুরি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মৌলবাদের উত্থান এবং পশ্চিমবঙ্গের খোলা সীমান্ত—এই তিন বাস্তবতাকে সামনে রেখে কেন্দ্রের এই নির্দেশকে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসাবেই দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।


```