পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তা পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই অনুপ্রবেশ ঘটল - ফলে সীমান্তজুড়ে নতুন করে বাড়ল উদ্বেগ।

শেষ আপডেট: 15 January 2026 22:12
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর ফের দেখা গেল ড্রোন, সন্দেহের তির স্বাভাবিকভাবে পাকিস্তানের দিকেই (Pakistan drone intrusion Jammu Kashmir)। পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তা পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই অনুপ্রবেশ ঘটল (LoC drone activity) - ফলে সীমান্ত জুড়ে (border security) নতুন করে বাড়ল উদ্বেগ।
গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এল। ভারতীয় সেনা জানিয়েছে, সবগুলোই সীমান্তের ওপারের দিক থেকে এসেছে। সাম্বা জেলার রামগড় সেক্টরের কেসো মহানসন গ্রামের কাছে পাকিস্তান সীমান্তের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ঢুকে পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে উচ্চ সতর্কতা জারি করেছে সেনা ও সীমান্তরক্ষীরা। ভারতের তরফে শুরু হয় অ্যান্টি-ড্রোন কাউন্টার কার্যকলাপ (Indian Army response to drone sightings)।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঞ্চের ডেগওয়ার গ্রাম উপরে প্রায় ১০ মিনিট ধরে ভেসে বেড়ায় আরেকটি ড্রোন-সদৃশ বস্তু। ভারতীয় সেনা সেটিকে নামানোর চেষ্টা করে কয়েক রাউন্ড গুলি চালায়। এলাকায় চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হয়েছে। তদন্ত চলছে।
সেনাপ্রধানের হুঁশিয়ারি: “পাকিস্তানকে জানানো হয়েছে, এটা মানা হবে না”
তারই আগে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বার্ষিক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেন, সাম্প্রতিক ড্রোন দেখা যাওয়ার ঘটনাগুলি নিয়ে ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে সতর্ক করেছে।
তিনি জানান, পাকিস্তানকে বলা হয়েছে, ড্রোনের এই কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা তাদের ‘অন নোটিস’ রেখেছি।”
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে পশ্চিম সীমান্তে সমস্ত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সেনাপ্রধান জানান, মঙ্গলবার DGMO-লেভেল বৈঠকে এই বিষয়ে কড়া আপত্তি জানিয়েছে ভারত। “আমরা পাকিস্তানকে বলেছি তাদের ড্রোন লাগামছাড়া হয়েছে, নিয়ন্ত্রণে আনতে হবে,” জানান তিনি। তাঁর মূল্যায়ন, জম্মু-কাশ্মীরে দেখা যাওয়া ড্রোনগুলি আকারে ছোট, এবং সম্ভবত ভারতের কার্যকলাপে নজরদারি করার জন্যই পাঠানো হয়েছে।
সতর্কবার্তার ঘণ্টাখানেক পরই ফের অনুপ্রবেশ
সেনাপ্রধানের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাজৌরি সেক্টরের ডুঙ্গালা–নাবলা এলাকার আকাশে বহু পাকিস্তানি ড্রোন দেখা যায়। ভারতীয় সেনা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল মেনে ড্রোনগুলির দিকে গুলি চালায়।
বারবার ড্রোন অনুপ্রবেশ, ড্রোনের ধরন, এবং সময়ের মিল খতিয়ে দেখে নিরাপত্তা বাহিনীর ধারণা, পাকিস্তান সক্রিয় নজরদারি বাড়িয়েছে। পশ্চিম সীমান্তের পরিস্থিতিও ক্রমশ তাই আরও জটিল আকার নিচ্ছে।