Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

উড়ন্ত বস্তুর সন্দেহজনক গতিবিধি! ছড়াল 'পাক ড্রোন' আতঙ্ক, সীমান্তে তিন জেলায় জারি হাই অ্যালার্ট

এই ড্রোন-হুমকি আরও উদ্বেগ বাড়াচ্ছে কারণ কয়েকদিন আগেই সাম্বার পালোরা গ্রামে আন্তর্জাতিক সীমান্তের কাছে উদ্ধার হয়েছিল বিপুল অস্ত্রভাণ্ডার।

উড়ন্ত বস্তুর সন্দেহজনক গতিবিধি! ছড়াল 'পাক ড্রোন' আতঙ্ক, সীমান্তে তিন জেলায় জারি হাই অ্যালার্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 January 2026 23:03

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের দিক থেকে সীমান্তের (India Pakistan border) কাছে সন্দেহভাজন ড্রোনের আনাগোনা ঘিরে ফের সতর্কতা জারি জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত (IB) এবং লাইন অফ কন্ট্রোল (LoC)-এর বিভিন্ন এলাকায় টানা কয়েকটি ড্রোন দেখা যাওয়ার পরই হাই অ্যালার্ট ঘোষণা করে নিরাপত্তাবাহিনী। সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ - তিন জেলায় এই ড্রোনের সন্দেহজনক গতিবিধি ঘিরে ছড়িয়েছে আতঙ্ক (suspected Pakistani drones near border)।

একসঙ্গে অন্তত পাঁচটি ড্রোনের গতিবিধি

সরকারি সূত্রে খবর, অন্তত পাঁচটি পৃথক ড্রোনের গতি নজরে এসেছে সীমান্তবর্তী ফরওয়ার্ড এলাকাগুলিতে (Drone sightings along LoC)। সন্দেহ, এগুলির মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র, গোলাবারুদ বা মাদক ফেলা হতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে সঙ্গে সঙ্গে গোটা অঞ্চলে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।

সব ক’টি উড়ন্ত বস্তুকেই পাকিস্তানের দিক থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকতে দেখা যায়। কয়েক মুহূর্ত ধরে সংবেদনশীল এলাকাগুলির ওপর ঘোরাফেরা করে সেগুলি ফের পাকিস্তানের দিকেই ফিরে যায় - এমনটাই জানিয়েছে নিরাপত্তা সংস্থা। ড্রোনের খবর পাওয়া মাত্রই নিয়মমাফিক সতর্কতা জারি হয়, সীমান্তের বিভিন্ন পোস্টে মোতায়েন বাহিনীকে হুঁশিয়ার করা হয়, এবং সম্ভাব্য ড্রপ জোন ধরে শুরু হয় যৌথ অনুসন্ধান।

রাজৌরি: ড্রোন তাক করে সেনার গুলিবর্ষণ

রাজৌরি জেলার নওশেরা সেক্টরে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ গনিয়া-কালসিয়াঁ গ্রামের উপরে একটি ড্রোন দেখা যায়। সেনা তৎক্ষণাৎ মাঝারি ও লাইট মেশিনগান দিয়ে গুলি চালিয়ে সেটিকে তাড়া করে।

একই সময়ে আরেকটি উড়ন্ত বস্তু দেখা যায় তেরিয়াথ এলাকার খাব্বর গ্রামের কাছে। চোখে পড়ার মতো ঝলমলে আলো ছিল সেটায়। কর্মকর্তাদের অনুমান, কালাকোটের ধর্মসাল গ্রাম দিক থেকে উঠে এসে তা ভরাখের দিকে এগোয় এবং পরে মিলিয়ে যায়।

সাম্বা: রামগড় সেক্টরে উড়ে বেড়াল সন্দেহভাজন ড্রোন

সাম্বা জেলার রামগড় সেক্টরের চাক বাবরাল গ্রামের আকাশেও সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ কয়েক মিনিটের জন্য দেখা যায় ড্রোনসদৃশ এক বস্তু। এরপর তা দ্রুত উধাও হয়ে যায়।

পুঞ্চ: ম্যানকোট সেক্টরে আরেকটি ড্রোনের গতিবিধি

পুঞ্চ জেলার ম্যানকোট সেক্টরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ তাইন থেকে টোপার দিকে এগিয়ে যাওয়া আরেকটি সন্দেহভাজন ড্রোনের খবর পান নিরাপত্তাকর্মীরা।

এই সবকটি তথ্য সামনে আসতেই সেনা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ তল্লাশি শুরু হয় ব্যাপক এলাকায়। অস্ত্র বা বিস্ফোরক জাতীয় কিছু ফেলা হয়েছে কি না - তা খুঁটিয়ে দেখা হচ্ছে। রাত গভীর পর্যন্ত অভিযান চলেছে বলে জানিয়েছেন কর্তারা।

কয়েকদিন আগেই মিলেছিল অস্ত্রের মজুত

এই ড্রোন-হুমকি আরও উদ্বেগ বাড়াচ্ছে কারণ কয়েকদিন আগেই সাম্বার পালোরা গ্রামে আন্তর্জাতিক সীমান্তের কাছে উদ্ধার হয়েছিল বিপুল অস্ত্রভাণ্ডার।

সন্দেহ, পাকিস্তানি ড্রোনের মাধ্যমেই শুক্রবার রাতে ফেলা হয়েছিল সেই অস্ত্রের চালান - যার মধ্যে ছিল দু’টি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। সীমান্ত পেরিয়ে ড্রোন ব্যবহার করে অস্ত্র পাচার ও অনুপ্রবেশ বাড়ানোর আশঙ্কাই আরও জোরালো হয়ে উঠছে।


```