ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানাল তৃণমূল।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 April 2026 22:48
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর (Bhawanipur) ও নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (West Bengal CEO) কাছে নালিশ জানাল তৃণমূল (TMC)। নির্বাচনী প্রচারে একাধিক উস্কানিমূলক মন্তব্য, ভোটারদের (Voter) ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে গত ১০ দিনে এনিয়ে তৃতীয় অভিযোগ শাসক দলের।
তৃণমূলের পাঠানো চিঠিতে শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যের বিস্তারিত উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে তিনি কথিতভাবে বলেন, কেন্দ্রীয় বাহিনী 'পেটাবে', 'গ্যাস ফাটাবে', 'সোজা করে দেবে'। শাসক দলের দাবি, এসব মন্তব্য পরিষ্কারভাবে ভোটারদের ভয় দেখানো এবং প্রশাসনকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হয়েছে।
চিঠিতে আরও দাবি হয়েছে, তিনি বিশেষভাবে দুই পুলিশ আধিকারিক- রূপেশ কুমার ও অজয় নন্দকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন। এতে ভোট পরিচালনাকারী আধিকারিকদের ভয় দেখানো হয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী।
এই ধরনের 'উস্কানিমূলক' মন্তব্য করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ তুলেই তৃণমূলের দাবি,
তৃণমূলের পক্ষ থেকে চিঠিটি পাঠিয়েছেন দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। দলটির বক্তব্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।