Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বেরোল তৃতীয় তালিকা, নাম আছে কিনা দেখবেন কীভাবে?

দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা। শনিবার রাতে এই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বেরোল তৃতীয় তালিকা, নাম আছে কিনা দেখবেন কীভাবে?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 00:04

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে বেরিয়েছিল এসআইআরের (SIR) দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হল তৃতীয় তালিকা (Third supplementary list)। https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা। 

গতকাল‌ই দ্বিতীয় তালিকা প্রকাশ করেছিল কমিশন। মনে করা হচ্ছিল এরপর থেকে প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইটে দেখা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যেই তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম উঠেছে। 

সিইও দফতর (West Bengal CEO office) সূত্রে খবর, এখন থেকে আর শুধু শুক্রবার করেই সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list) প্রকাশ করা হবে এমনটা নয়, জুডিশিয়াল অফিসাররা (Judicial Officers) যখন যেমনভাবে যতটা ই-সাইন করে দেবেন, সেদিন‌ই সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সেক্ষেত্রে প্রতিদিনও তালিকা বেরোতে পারে আবার একদিন বা দু'দিন অন্তর‌ও প্রকাশ করা হতে পারে।

কমিশনের তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা (supplementary list) মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম। তৃতীয় তালিকায় কত নাম বাদ গেছে তা এখনও স্পষ্ট নয়।

নাম বাদ গেলে কী করণীয়?

যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি।

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব।

রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলে তবেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (SIR Final Voter List) প্রকাশ হয়। সেইসময় ৬০ লক্ষেরও বেশি নাম 'বিচারাধীন' ছিল। এরপর তাঁদের নামের নিষ্পত্তি করে দফায় দফায় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কমিশন।

গত ২৪ মার্চ প্রথম তালিকা প্রকাশ পায়, এরপর যথাক্রমে ২৭ মার্চ ও ২৮ মার্চ। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু'দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) হবে। তার আগে সব নামের নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, ফলে বহু মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের একদিন আগে নাম ভোটার তালিকায় জুড়লেও সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন। 


```