Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় এলেন নীতিন নবীন, তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে পরপর বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতির

দু'দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এখনও বাকি ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা। এর মধ্যেই দু'দিনের সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।

কলকাতায় এলেন নীতিন নবীন, তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে পরপর বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতির

রাজ্য সফরে নীতীন নবীন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 March 2026 11:20

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপর থেকেই বাংলা নিয়ে চূড়ান্ত তৎপরতা দেখা গেছে বিজেপির অন্দরে। দু'দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এখনও বাকি ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা। এর মধ্যেই দু'দিনের সফরে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin)।

মঙ্গলবার সকালেই কলকাতায় (Kolkata) এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন নিউটাউনে একটি হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির একটি বৈঠক রয়েছে। এছাড়াও, আইটি সেলের সঙ্গেই আলোচনা সারবেন নীতীন নবীন।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু'দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) অনুষ্ঠিত হবে বাংলায়। বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘোষণা করেছে। এখনও ৩৯ জনের নাম ঘোষণা বাকি। এদিকে, একাধিক কেন্দ্রে প্রার্থীদের নাম প্রকাশের পর থেকেই অসন্তোষ দেখা গেছে কর্মী-সমর্থকদের মধ্যে। বিক্ষোভ, ভাঙচুর, হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে।

দলীয় কর্মীদের অনেকেই অভিযোগ তুলেছেন, কিছু কেন্দ্রে এমন প্রার্থীদের দেওয়া হয়েছে যারা বিজেপিতে থেকেও তৃণমূলকে সুবিধা করে দিতে পারে। এই অভিযোগ তুলেই কয়েকদিন আগে সল্টলেকে বিজেপির দফতরে বিক্ষোভ দেখায় অন্তত ছ'টি বিধানসভা কেন্দ্রের কর্মীরা।

গত রবিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে বাংলার বাকি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা নিয়ে একটি বৈঠক হয়েছিল। শীঘ্রই সেই তালিকা প্রকাশ হতে পারে।

অন্যদিকে, প্রার্থী ঘির অসন্তোষ নিয়ে বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, 'দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এইভাবে প্রার্থীদের নিয়ে বিক্ষোভ, অসন্তোষ একেবারেই অপ্রত্যাশিত।' 


```