বিধানসভা ভোটের ঘোষণা হতেই রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রাইপুরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়, নওদা ও সন্দেশখালিতে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
.jpeg.webp)
শেষ আপডেট: 29 March 2026 17:11
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের ঘোষণা (West Bengal Assembly Election 2026) হতেই রাজ্যজুড়ে প্রচারযুদ্ধে নেমেছে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার মানবাজার এবং বাঁকুড়ার রাইপুরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। অন্যদিকে, মুর্শিদাবাদের নওদা ও উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সভা করে জনসংযোগে জোর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।