Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

একসঙ্গে দু'টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, এখনও পর্যন্ত কত নামের নিষ্পত্তি? বাদ পড়ল কত?

দুই ধাপে জোড়া সাপ্লিমেন্টারি লিস্ট (SIR Supplementary List) প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। তবে এবার একসঙ্গে দুটি তালিকা। অর্থাৎ এনিয়ে মোট পাঁচটি তালিকা বেরোল। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় চার লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। 

একসঙ্গে দু'টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, এখনও পর্যন্ত কত নামের নিষ্পত্তি? বাদ পড়ল কত?

নির্বাচন কমিশন (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 March 2026 11:44

দ্য ওয়াল ব্যুরো: দুই ধাপে চতুর্থ ও পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary list) প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। এই প্রথম একসঙ্গে দুটি তালিকা। অর্থাৎ এনিয়ে মোট পাঁচটি তালিকা বেরোল। কমিশন সূত্রে খবর, এই দফায় প্রায় ৩ লক্ষ ভোটারের (Voter) নামের নিষ্পত্তি হয়েছে। তবে কতজনের নাম বাদ পড়েছে তা স্পষ্ট করা হয়নি।

https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 -এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা।

কমিশন সূত্রে আরও জানা গেছে, এসআইআরের (SIR) চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের পর ৬০ লক্ষেরও বেশি যে নামগুলি বিচারাধীন ছিল, তার মধ্যে এখনও পর্যন্ত ৪৩ লক্ষের মতো নামের নিষ্পত্তি হয়েছে।

এখনও পর্যন্ত কত নাম বাদ গেছে তা জানা যায়নি। তবে নির্বাচন কমিশন (ECI) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শেষের চার দফায় সাপ্লিমেন্টারি লিস্টে (Supplementary list) ৪৪ থেকে ৪৬ শতাংশ নাম বাদ গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। বাদ গেছিল ৬০ লক্ষের বেশি নাম। কমিশন  জানিয়েছিল, দ্রুত সেগুলি নিষ্পত্তি করে অতিরিক্ত ভোটার তালিকায় নাম তুলে প্রকাশ করা হবে। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়। ভিন রাজ্য থেকে আসা কয়েকশো জুডিশিয়াল অফিসাররা এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

গত ২০ মার্চ (শুক্রবার) প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর কথা ছিল। কিন্তু কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে দিন পিছিয়ে যায়। ২৩ মার্চ প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট । এরপর ওই সপ্তাহের শুক্রবারই দ্বিতীয় তালিকা এবং শনিবার তৃতীয় তালিকা প্রকাশ করে কমিশন। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম উঠেছে।

জানা গেছিল, রোজই এই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সিইও দফতর (West Bengal CEO office) সূত্রে খবর, এখন থেকে আর শুধু শুক্রবার করেই সাপ্লিমেন্টারি তালিকা (supplementary list) প্রকাশ করা হবে এমনটা নয়, জুডিশিয়াল অফিসাররা (Judicial Officers) যখন যেমনভাবে যতটা ই-সাইন করে দেবেন, সেদিন‌ই সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সেক্ষেত্রে প্রতিদিনও তালিকা বেরোতে পারে আবার একদিন বা দু'দিন অন্তর‌ও প্রকাশ করা হতে পারে।

কমিশনের তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা (supplementary list) মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম। তৃতীয় তালিকায় কত নাম বাদ গেছে তা এখনও স্পষ্ট নয়।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু'দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) হবে। তার আগে সব নামের নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, ফলে বহু মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের একদিন আগে নাম ভোটার তালিকায় জুড়লেও সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন। 
 


```