Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ভোটে ‘ড্রাই ডে’, ৪ মে ফলপ্রকাশের দিনও কি বন্ধ থাকবে মদের দোকান?

ভোট মানেই ‘ড্রাই ডে’! ৪ মে ফলপ্রকাশের দিনও বন্ধ থাকবে মদের দোকান!

ভোটে ‘ড্রাই ডে’, ৪ মে ফলপ্রকাশের দিনও কি বন্ধ থাকবে মদের দোকান?

ভোটে ‘ড্রাই ডে’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 April 2026 22:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ২০২৬-এর প্রথম দফার নির্বাচন আর খুব বেশি দূরে নেই (Bengal Election 2026)। তার আগেই নির্বাচনকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল রাজ্য আবগারি দফতর। নির্বাচন ও ফলপ্রকাশের দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে (Bengal dry day election 2026)। রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এবার বাংলায় দু’দফায় ভোট হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। বিজ্ঞপ্তি অনুযায়ীযেসব এলাকায় ওই দিনগুলিতে ভোট হবেসেখানে সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে। শুধু ভোটের দিনই নয়ফলপ্রকাশের দিন অর্থাৎ ৪ মে-তেও গোটা রাজ্যজুড়ে এই নির্দেশ কার্যকর থাকবে।

নবান্ন সূত্রে জানানো হয়েছেনির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ীযে এলাকায় ভোট হয়সেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধ রাখতে হয়।

সেই অনুযায়ীপ্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এদিন উত্তরের একাধিক আসন-সহ মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচন হবে। নির্দেশিকা অনুযায়ীসংশ্লিষ্ট জেলাগুলিতে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই মদের দোকান ও বার বন্ধ হয়ে যাবে। ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

একইভাবে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিলযেখানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক আসনে নির্বাচন হবে। সেই কারণে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ওই এলাকাগুলিতে মদের দোকান ও পানশালা বন্ধ থাকবে।

এছাড়া ৪ মে ফলপ্রকাশের দিন গোটা রাজ্যেই সমস্ত মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।শুধু তাই নয়যদি কোনও বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়সেখানেও একই নিয়ম কার্যকর করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।


```