Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল! মমতার অভিযোগের পরই বিবৃতি কেন্দ্রের, কী বলছে তাঁরা

রাজ্য বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদের ইস্যু তুলে ধরেই এই কর্মসূচি। তা শনিবার দ্বিতীয় দিনে পড়েছে। আর এদিন সেই মঞ্চ থেকেই মমতা দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে যে, বিহার এবং বাংলাকে ভাগ করা হবে! সেই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল! মমতার অভিযোগের পরই বিবৃতি কেন্দ্রের, কী বলছে তাঁরা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 March 2026 13:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলা এবং বিহারকে ভাগ করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল (West Bengal-Bihar To Be Divided into Union Territories) গঠন করতে চাইছে কেন্দ্রীয় সরকার! শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ (TMC Dharna Mancha) থেকে এমনই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হল - বিষয়টি ভিত্তিহীন। এমন কোনও পরিকল্পনাই নেই।

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আগে এসআইআর ইস্যুতে ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদের ইস্যু তুলে ধরেই এই কর্মসূচি। তা শনিবার দ্বিতীয় দিনে পড়েছে। আর এদিন সেই মঞ্চ থেকেই মমতা দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে যে, বিহার এবং বাংলাকে ভাগ করা হবে! সেই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মমতা বলেন, ''শয়তানরাই কাউকে কাউকে এই বিষয়টি খাইয়েছে। বাংলা-বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল হবে। আমি বলি, একবার বাংলায় হাত দিয়ে দেখাক!'' তিনি এও অভিযোগ করেন, এই জন্যই ভোট কাটার অভিসন্ধি বিজেপির। তবে কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে বিষয়টি নিয়ে।

পিআইবি-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে - শিলিগুড়ি করিডরের কাছে বাংলা-বিহার ভাগ করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের এমন কোনও মনোভাব নেই, কোনও রকম সিদ্ধান্তই নেওয়া হয়নি।

প্রসঙ্গত, এই ধর্নামঞ্চ থেকেই দিল্লির সরকার ফের উপড়ে ফেলার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী-অমিত শাহকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, 'এত অহংকার কীসের?' একই সঙ্গে খোঁচা দেন, চন্দ্রবাবু নায়ডুর দয়ায় টিকে রয়েছে এই সরকার। টিমটিম করে জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে।

এদিকে, বিধানসভা ভোটের আগে রাজ্যের নতুন রাজ্যপাল করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। শনিবার ধর্নামঞ্চ থেকে তাঁকে 'বিজেপির প্যারেড করা ক্যাডার' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সিভি আনন্দ বোসের প্রসঙ্গ তুলে বলেন, 'রাজ্যপালকে কেন সরানো হয়েছে, সব জানি।' ''রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি জানি। কিন্তু বলব না। শুধু এটুকু বলতে পারে, ওঁকে থ্রেট করা হয়েছে'', ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিরাট অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

একই সঙ্গে অভিযোগ তোলেন, কাউকে মেয়াদ শেষ করতে দিচ্ছে না বিজেপি। জগদীপ ধনকড়ের সময় যা হয়েছে, বোসের সময়ও তাই। 


```