Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ চললেও শুক্রবার থেকেই কমবে বৃষ্টি, রাজ্যে এখনই ঢুকছে না বর্ষা

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। ভারতের আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। 

দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ চললেও শুক্রবার থেকেই কমবে বৃষ্টি, রাজ্যে এখনই ঢুকছে না বর্ষা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 June 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। ভারতের আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। তবে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এই অঞ্চলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এই সপ্তাহে বৃষ্টিপাত অনেকটাই কম হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

পরবর্তী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা গড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গরম ও শুষ্ক আবহাওয়া রাজ্যের একাধিক জেলায় অস্বস্তির পরিবেশ তৈরি করবে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিকের মতে, এবার বেশ কিছুটা দেরিতেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে দমকা হাওয়া বইবে ৩০–৪০ কিমি গতিতে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমবে। শুষ্ক আবহাওয়া ও অতিরিক্ত গরমের কারণে অস্বস্তি থাকবে।

শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে গরম ও শুষ্ক বাতাসের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে। অন্যান্য জেলাতেও তাপমাত্রা বাড়বে ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় ৩০–৪০ কিমি বেগে হাওয়া বইবে। তবে কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি ধীরে ধীরে কমবে এবং তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে গরমের তীব্রতা বাড়ছে। ফলে বর্ষা প্রবেশে দেরি হচ্ছে দক্ষিণবঙ্গসহ পূর্বাঞ্চলে।


```