Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্বস্তি ক্ষণস্থায়ী, ফের নামছে তাপমাত্রা! পৌষ সংক্রান্তিতে রাজ্য জুড়ে কনকনে শীত

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার প্রভাবও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত। 

 স্বস্তি ক্ষণস্থায়ী, ফের নামছে তাপমাত্রা! পৌষ সংক্রান্তিতে রাজ্য জুড়ে কনকনে শীত

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 January 2026 10:00

 দ্য ওয়াল ব্যুরো: রবিবার এক ধাক্কায় কলকাতার (Kolkata) তাপমাত্রা খানিকটা বেড়ে স্বস্তির আবহ তৈরি করেছিল শহরে। কিন্তু সেই স্বস্তি যে বেশিদিন টিকছে না, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur, Weather Update)। 

পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ফের উল্লেখযোগ্য ভাবে কমবে। উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রার কোনও বড় হেরফের নেই। সব মিলিয়ে পৌষ সংক্রান্তি পর্যন্ত রাজ্য জুড়েই থাকবে কনকনে শীত (Winter , Paush Sankranti)।

আলিপুর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তার পরের চার থেকে পাঁচ দিন পারদের ওঠানামা খুব একটা হবে না। অর্থাৎ শীতের দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে আগামী সাত দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস। ফলে সেখানে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে।

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার প্রভাবও। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত। বিশেষ করে সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের চার জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ১৯৯ থেকে ৫০ মিটারে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার শহরের পারদ নেমে গিয়েছিল ১০ ডিগ্রির ঘরে। তারপর থেকে কয়েক দিন ধরে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার আচমকা সেই পারদ বেড়ে ১৫ ডিগ্রিতে পৌঁছলেও, রাজ্যের বেশির ভাগ জেলাতেই শীতের দাপট ছিল চোখে পড়ার মতো। এদিন ফের পারদ পতন হল। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে।

হাওয়া অফিস জানাচ্ছে, এই কনকনে ঠান্ডা আপাতত কাটছে না। অন্তত আগামী সাত দিন শীত ও কুয়াশা, দুইই রাজ্যের বাসিন্দাদের ভোগাতে পারে।


```