Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Weather: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বাড়ছে শহরের, কনকনে ঠান্ডা কবে পাবে রাজ্যবাসী?

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে। শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা এখনও অধরা, কবে নামবে পারদ, প্রশ্ন সর্বত্র।

Weather: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বাড়ছে শহরের, কনকনে ঠান্ডা কবে পাবে রাজ্যবাসী?

আবহাওয়া (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 15 December 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: একটানা কয়েক দিন স্বাভাবিকের নীচে থাকার পর আজ সকালেই কলকাতার (Kolkata) আবহাওয়ায় বদলের ইঙ্গিত। পারদ ধীরে ধীরে চড়ছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে, নির্দিষ্ট করে বললে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শীতের কামড় পুরোপুরি উধাও না হলেও সকালের পর দিনের বেলায় সেই তীব্রতা কিছুটা কমে আসছে। আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, আগামী কয়েক দিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরের দিকেই থাকবে।

আবহাওয়ার সামগ্রিক চিত্র বলছে, পশ্চিমের জেলা ও উপকূল সংলগ্ন এলাকায় আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার (Fog) সম্ভাবনা রয়েছে। দু’-এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমতে পারে। উত্তরবঙ্গে (North Bengal) পরিস্থিতি আরও কিছুটা চাপের। অন্তত চারটি জেলায় কুয়াশা হতে পারে। দার্জিলিং (Darjeeling)-সহ পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা থাকবে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে।

আবহাওয়ার এই তারতম্যের পেছনে রয়েছে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance), যা সক্রিয়। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। নতুন করে ১৭ ডিসেম্বর আর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এ দিকে দক্ষিণ-পূর্ব আরব সাগর (Arabian Sea) এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ (Lakshadweep) এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

দক্ষিণবঙ্গের (South Bengal) ছবিটা মোটের উপর শুষ্ক। তাপমাত্রা সামান্য বেড়েছে। কলকাতায় আজ পারদ স্বাভাবিকের উপরে। পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রামে (Jhargram) সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর (East Medinipur) এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas)-তেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলে জানাচ্ছে আলিপুর। বড়সড় তাপমাত্রা বদলের কোনও ইঙ্গিত নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই।

উত্তরবঙ্গে সকালবেলা কুয়াশার দাপট বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার (Cooch Behar)-এ কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে। মালদহ (Malda) ও সংলগ্ন নীচের দিকের জেলাগুলিতে পারদ থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখানেও আবহাওয়া শুষ্কই থাকবে।

কলকাতার (Kolkata Weather) ক্ষেত্রে আজ আকাশ মূলত পরিষ্কার। ভোর ও সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি, আর গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ৪৪ থেকে ৯৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে। আগামী পাঁচ থেকে সাত দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস।

এদিকে কর্নাটক (Karnataka) ও তেলঙ্গানাতে (Telangana) শৈত্য প্রবাহের পরিস্থিতি। দিল্লি (Delhi), পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana) ও চণ্ডীগড় (Chandigarh)-এ ঘন কুয়াশা। হিমাচল (Himachal), উত্তরাখণ্ড (Uttarakhand) ও উত্তরপ্রদেশ (Uttar Pradesh)-এও কুয়াশার দাপট থাকবে। উত্তর-পূর্ব ভারতের অসম (Assam), মেঘালয় (Meghalaya), নাগাল্যান্ড (Nagaland), মিজোরাম (Mizoram) ও ত্রিপুরা (Tripura)-তে ঘন কুয়াশা জনজীবনে প্রভাব ফেলতে পারে।


```