Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উইকেন্ডে ফের ছাতা হাতে! বৃষ্টি আসছে বাংলায়, কোথায় কতটা প্রভাব পড়বে জেনে নিন

সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার সাবধান! ফের বৃষ্টি হানা দিতে চলেছে রাজ্যে। 

 উইকেন্ডে ফের ছাতা হাতে! বৃষ্টি আসছে বাংলায়, কোথায় কতটা প্রভাব পড়বে জেনে নিন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 October 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার সাবধান! কালীপুজোর আগে ফের বৃষ্টি (Rain, West Bengal) হানা দিতে চলেছে রাজ্যে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ-দু’জায়গাতেই দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও (Weather Update)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা বাতাস বইবে উপকূলজুড়ে।

অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উইকেন্ডে।

কী কারণে এই বৃষ্টি?
বঙ্গোপসাগরের কাছাকাছি থাকা উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। সেই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রপাত ও বৃষ্টির পরিস্থিতি।

তবে উইকেন্ড শুরুর আগে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বেশির ভাগ অংশেই থাকবে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শুক্র অবধি বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

দক্ষিণবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে, তবে তাপমাত্রা বা অস্বস্তির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে না।

সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা এবং রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকলেও, আপাতত বড় কোনও তাপমাত্রার হেরফের নেই। পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপটও থাকবে যথেষ্ট। তাই উইকেন্ডে বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে ছাতা সঙ্গে রাখতেই হচ্ছে!
 


```