Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আর কী জানাল আলিপুর?

আজ, সোমবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, তবে দুপুরের পর থেকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আর কী জানাল আলিপুর?

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 5 May 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি কমলেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আজ, সোমবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, তবে দুপুরের পর থেকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।

বুধবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে শুক্রবার থেকে। সপ্তাহান্তে, অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও আজ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং নীচের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে এক পশলা বা দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি তারপরও হতে পারে।

বুধবারের পর তাপমাত্রা উত্তরবঙ্গে সামান্য বাড়বে। তবে মালদা, দিনাজপুরে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গেও।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এখন।

বর্তমানে গুজরাত উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা ওড়িশার ওপর দিয়ে গিয়েছে। অপর একটি অক্ষরেখা মারাঠাওয়াড়া থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, যা কর্নাটকের ওপর দিয়ে গেছে। এর জেরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পুদুচেরিতে।

ছত্তীসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাত ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। রাজস্থান ও ছত্তীসগড়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। গুজরাত উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


```