Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টি চলতে থাকলেও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না! কী আভাস হাওয়া অফিসের

বুধবার রাতের হাওয়া বদলের রেশ আগামী কিছুদিন জারি থাকবে রাজ্যে। 

বৃষ্টি চলতে থাকলেও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না! কী আভাস হাওয়া অফিসের

ফাইল ছবি

শেষ আপডেট: 22 May 2025 09:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতের হাওয়া বদলের রেশ আগামী কিছুদিন জারি থাকবে রাজ্যে (West Bengal)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তো বটেই, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। তবে রাতের দিকে স্বস্তি থাকলেও দিনের বেলায় গরমের প্রভাব কিন্তু থেকে যাবেই।

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি  হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে গেছে। এই কারণেই রাজ্যজুড়ে এমন আবহাওয়া। বৃহস্পতিবার বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে। যদিও তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। 

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৮ শতাংশ।

দক্ষিণের মতো উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পার্বত্য জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। 


```