Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

Weather Update: আগামী সপ্তাহেই কেরলে ঢুকছে বর্ষা, বাংলায় কবে? বড় আপডেট হাওয়া অফিসের

সপ্তাহান্তে দুই চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ৭০ কিলোমিটার বেগে ঝড়-বাতাসের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

Weather Update: আগামী সপ্তাহেই কেরলে ঢুকছে বর্ষা, বাংলায় কবে? বড় আপডেট হাওয়া অফিসের

ছবি- গুগল

শেষ আপডেট: 21 May 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই বর্ষা ঢুকবে বাংলায়! আগামী সপ্তাহেই কেরলে প্রবেশ করবে বর্ষা। চলতি সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহের শুরুর দিকেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিল আবহাওয়া দফতর (Weather Office)। বর্ষা নিয়ে কী আপডেট এল?

দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ চলবে। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে দুই চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ৭০ কিলোমিটার বেগে ঝড়-বাতাসের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামের কষ্ট কমবে না।

আগামী তিনদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ৫০–৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মালদহ ও উত্তর–দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি।

পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি পাঞ্জাব, হরিয়ান্‌ উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলির ওপর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

মৌসুমি অক্ষরেখা দক্ষিণ বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে। আগামী ২৬ থেকে ২৭ মে-র মধ্যে কেরলে ঢুকে পড়বে।

কেরলে আগেভাগে বর্ষা ঢুকে পড়লে যে বাংলাতেও আগেই বর্ষা আসবে তার সম্ভবনা কম বলেই জানিয়েছে মৌসম ভবন। স্বাভাবিক সময় অনুসারে ৮ জুন উত্তরবঙ্গে এবং ১০ জুন উত্তরবঙ্গে বর্ষা আসে। তবে এবার পশ্চিমবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা আসবে তা এখনও স্পষ্ট নয়। 


```