Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Weather Update: পারদ নামল ১০ ডিগ্রির ঘরে, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে।

Weather Update: পারদ নামল ১০ ডিগ্রির ঘরে, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 December 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত (Winter) । ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা টের পাচ্ছেন রাজ্যবাসী। যদিও এখনই প্রবল শৈত্যপ্রবাহ নয়, তবু শীত যে পাকাপাকি ভাবে এসে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), আগামী সপ্তাহে তাপমাত্রা (Temperature , West Bengal) আরও কয়েক ডিগ্রি নামতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গত কয়েক দিন ধরে শীতের দাপট স্পষ্ট। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। কিছু দিন আগে ১৪.৫ ডিগ্রি ছুঁয়ে চলতি মরসুমের শীতলতম দিন রেকর্ড হয়েছিল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার জেরেই এই ঠান্ডার অনুভূতি। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়ছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও শীত আরও তীব্র। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৪.২ ডিগ্রিতে। কোচবিহারে পারদ ৯.২ ডিগ্রি, আর দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা হিসেবে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন— সেখানে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শীত আরও জাঁকিয়ে পড়তে পারে। আপাতত রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া থাকবে। কুয়াশা ও ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েই শুরু হয়ে গেল শীতের দিন।


```