Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তাল সমুদ্র! ফের নিম্নচাপের সম্ভাবনা, ভাইফোঁটার আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?

উত্তাল সমুদ্র! ফের নিম্নচাপের সম্ভাবনা, ভাইফোঁটার আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগরে নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (Low Pressure)। এর জেরে সমুদ্র এখন বেশ উত্তাল। আগামী কয়েক দিনে এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।

২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 

আবহাওয়াবিদদের মতে, এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উঁচুতে রয়েছে। ২১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে আরও শক্তি সঞ্চয় করতে পারে।

২৩ অক্টোবর পর্যন্ত দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ২৪ ও ২৫ তারিখেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উৎসবের ছুটিতে যাঁরা আন্দামানে ঘুরতে যাচ্ছেন, তাঁদের সাবধানে থাকতে বলা হয়েছে। সমুদ্রের ধারে বেশি না যাওয়াই ভাল। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে এবং সমুদ্র সংক্রান্ত সমস্ত আপডেট নজরে রাখতে হবে।

পশ্চিমবঙ্গের কী অবস্থা?

এই নিম্নচাপের কোনও প্রভাব এখনই পশ্চিমবঙ্গে পড়ছে না। রাজ্যে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে, শনিবার বা রবিবার—দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।


```