Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি, উপকূলে সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। আগামী সাত দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি, উপকূলে সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস

শেষ আপডেট: 30 June 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast), এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে আগামী এক-দু’দিনের মধ্যে। সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update of West Bengal)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। আগামী সাত দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ হতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,  পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা আছে।

শুক্রবার থেকে ফের রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের (Weather Office) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশার (Odisha) উপকূল অঞ্চলে সমুদ্র বেশ উত্তাল থাকবে। তাই আগামী বুধবার পর্যন্ত উপকূলবর্তী সব মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কিছু জেলায় আগামী তিনদিন বৃষ্টি চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে। নিচের দিকের জেলা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের (Bangladesh) একটি নিম্নচাপ অঞ্চল থেকে রাজস্থান পর্যন্ত একটি লম্বা অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ঝাড়খণ্ডের উপর দিয়েই গেছে। ফলে রাজ্যের উপর মৌসুমী বায়ু এখন জোরালো, আর এই কারণে নির্ধারিত সময়ের আগেই বর্ষা পুরো দেশে ছড়িয়ে পড়েছে।


```