Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! ৮ জেলায় হলুদ সতর্কতা, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। তবুও প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। 

বুধে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! ৮ জেলায় হলুদ সতর্কতা, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 October 2025 09:00

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশে চলছে মেঘের খেলা, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। কলকাতা (Kolkata Weather Forecast) থেকে শুরু করে মেদিনীপুর, হুগলি, নদিয়া ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলা- প্রায় সব অঞ্চলে বাতাসের তীব্রতা বাড়ছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাধারণ দিনের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র বৃষ্টির জন্য নয়, দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ মিলিয়ে পুরো রাজ্যের আবহাওয়া আজ সতর্কবার্তা বহন করছে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Forecast)? রইল আপডেট।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ মঙ্গলবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া-সহ অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার পরিস্থিতি কিছুটা বেড়ে যেতে পারে। বুধবারও কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। তবুও প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের জেলার বিভিন্ন অংশে স্থানীয়ভাবে আকাশ-মেঘ জমে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি দেখা দিতে পারে।

উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) আজ একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চারটি জেলায় দমকা বাতাসের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে যান চলাচল ও দৈনন্দিন কাজকর্মে কিছুটা প্রভাব পড়তে পারে। তাই স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দমকা বাতাসের ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকার এবং বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```