আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন থাকছে ২৮ ডিগ্রির কাছাকাছি। শুক্রবারই সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি-এটিও স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি।

আবহাওয়ার পূর্বাভাস (ছবি- এআই নির্মিত)
শেষ আপডেট: 4 April 2026 11:52
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে দাপাদাপি শুরু করেছে চৈত্রের শেষের গরম (Weather In West Bengal)। শুক্রবার থেকেই কলকাতা (Kolkata Weather) ও আশপাশের জেলাগুলিতে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়ায় আরও অস্বস্তিতে সাধারণ মানুষ। শনিবারের জন্যও তেমন স্বস্তির খবর দিল না আবহাওয়া দফতর। জানানো হয়েছে, গরমের দাপট বজায় থাকবে (Weather Update), যদিও বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া- গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি ভাব
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ কলকাতার (Kolkata Weather Update) আকাশ থাকবে আংশিক মেঘলা। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি হবে বিক্ষিপ্ত অর্থাৎ পুরো শহরকে খুব একটা স্বস্তি দেবে না।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন থাকছে ২৮ ডিগ্রির কাছাকাছি। শুক্রবারই সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি-এটিও স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি।
আর্দ্রতার মাত্রা আজও বেশ বেশি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা উঠতে পারে ৮৬ শতাংশ পর্যন্ত, আর সর্বনিম্ন থাকবে প্রায় ৪৯ শতাংশ। এর জেরে গরমের চাপে অস্বস্তি কমবে না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি, তবে আজ বিকেলের বজ্রপাত-সহ বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে।
দক্ষিণবঙ্গ- বিক্ষিপ্ত বৃষ্টি, কিন্তু স্বস্তি কম
আজ বিকেলে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। তবে বৃষ্টি বিক্ষিপ্ত হওয়ায় তাপে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
আজ সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের যেসব জেলায়, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বীরভূম।
উত্তরবঙ্গ- বৃষ্টি হলেও তেমন গরম নয়
দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের আশঙ্কা নেই উত্তরবঙ্গে (North Bengal Weather)। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য এলাকায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মোটের উপর, দক্ষিণবঙ্গকে আজও গরমের সঙ্গে লড়াই করতেই হবে। বিক্ষিপ্ত বৃষ্টি কিছু জায়গায় সাময়িক স্বস্তি দিলেও পুরো অঞ্চলের গরম কমার সম্ভাবনা এখনই নেই।