Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: বর্ষা দেরিতে এলেও আগামী দু'দিন দুর্যোগ দক্ষিণবঙ্গে! সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। এরফলে বাংলার উপর প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

Weather Update: বর্ষা দেরিতে এলেও আগামী দু'দিন দুর্যোগ দক্ষিণবঙ্গে! সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 June 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরি। ১০ জুনের পরই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দু'দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে আবার তাপমাত্রা বাড়বে। গরমের অস্বস্তিতে ভুগবে দক্ষিণবঙ্গবাসী (Weather Update of Bengal)।

বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। এরফলে বাংলার উপর প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবারও জেলাগুলিতে বৃষ্টি চলবে। নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে।  

মূলত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের আবহাওয়া (Weather Update) এমন হয়ে গেছে। প্রবল দাবদাহ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হাত ধরাধরি করে চলছে। চলতি সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহেও এমনই আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তার জন্য গরম যে কমে যাবে, সেটা একেবারেই নয়। ভ্যাপসা গরম অস্বস্তি বজায় রাখবে।

এই মুহূর্তে পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heatwave Alert) পরিস্থিতিও তৈরি হতে পারে একইসঙ্গে। অর্থাৎ গরম-বৃষ্টির মেলবন্ধনই আগামী কয়েক দিন ধরে দেখতে হবে রাজ্যবাসীকে।

আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম। উপরন্তু আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার নিট ফল, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

আগামিকাল উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে। পাহাড়ি এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। নিচের তিন জেলা-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভ্যাপসা গরম পড়বে। ঘামের অস্বস্তি থাকবে।
 


```