Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর নৃশংস খুন! লুট করল টাকাও, কর্নাটকে গ্রেফতার অভিযুক্ত যুবক

কর্নাটকের কোলার জেলার শ্রীনিবাসপুরের বাসিন্দা ছিলেন বৃদ্ধা। সোমবার সন্ধ্যায় এলাকা থেকে দূরে একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বছর ৮০-র বৃদ্ধাকে।

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর নৃশংস খুন! লুট করল টাকাও, কর্নাটকে গ্রেফতার অভিযুক্ত যুবক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 June 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ ও খুন। মৃত্যু নিশ্চিত হতেই তার ব্যাগ থেকে টাকা লুট করে পালিয়ে যায় অভিযুক্ত (Karnataka Rape)। তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কর্নাটকের পুলিশ। জেরায় অপরাধ স্বীকার করেছেও বলে খবর।

কর্নাটকের কোলার জেলার শ্রীনিবাসপুরের বাসিন্দা ছিলেন বৃদ্ধা। সোমবার সন্ধ্যায় এলাকা থেকে দূরে একটি মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বছর ৮০-র বৃদ্ধাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধা। শ্রীনিবাসপুরের একটি চার্চে গিয়েছিলেন তিনি। সোমবার সন্ধায় বাড়ি ফেরার জন্য বাস ধরতে গিয়েছিলেন। সেই সময়ে অভিযুক্ত যুবক বাবা জান বৃদ্ধাকে একা পেয়ে অপহরণ করে নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে তাঁকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর শ্বাসরোধ করে খুনের (Rape and Murder) পর বৃদ্ধার ব্যাগ থেকে ১৫ হাজার টাকা লুট করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। ওই ব্যক্তি ঘটনাস্থলে ফিরে এলে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় বৃদ্ধাকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। টাকা ও গয়নার লোভেই এই অপরাধ করেছে বলেও জানায় বাবা। এই মুহূর্তে অভিযুক্তকে জেল হেফাজতে রাখা হয়েছে। মৃতার পরিবারের তরফে যুবকের ফাঁসির দাবি করা হয়েছে।  

গত মার্চ মাসেই জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে এমন একটি ন্যাক্কারজনক ঘটনার খবর সামনে এসেছিল। ৮০ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশীর বিরুদ্ধে। চাষের জমি থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাঁকে। অভিযুক্তকে পরে গ্রেফতার করে পুলিশ।

গত অগস্টে কেরলে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের  (70 year old woman raped) অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ২৯ বছর বয়সি এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, অভিযুক্ত চুরির উদ্দেশ্য নিয়ে বৃদ্ধার বাড়িতে গিয়েছিল। প্রথমে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়, এরপর একাকী বৃদ্ধাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। বৃদ্ধা যাতে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেই কারণে মোবাইল ফোন নিয়েও পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ঘটনার পরের দিন সকালে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। বৃদ্ধার বাড়ি থেকে চুরি করা গয়না বিক্রির চেষ্টা করলে পুলিশে জালে ধরা পড়ে যুবক।


```