Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উধাও! বেড়েছে তাপমাত্রা, মাঘের শুরুতে ফিরতে পারে কনকনে ঠান্ডা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলায় ঘন কুয়াশার দাপটও থাকবে বলে জানা গেছে (Fog in Bengal)। দৃশ্যমানতা কমে যাওয়ায় পথচলতি মানুষের জন্য কিছুটা অসুবিধা হতে পারে।

মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উধাও! বেড়েছে তাপমাত্রা, মাঘের শুরুতে ফিরতে পারে কনকনে ঠান্ডা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 January 2026 09:45

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তির দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও কলকাতায় জাঁকিয়ে শীতের অনুভূতি নেই (Makar Sankranti Weather)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরমও লাগছে। তবে বিকেলের দিকে কনকনে ঠান্ডায় কাঁপতে পারে গোটা বাংলা (Weather Forecast)। আবহাওয়াবিদদের মতে, মাঘ মাসের শুরুতেই আরও এক দফা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েক দিন রাজ্যের সর্বত্র শীতের পারদ আরও নেমে গিয়ে ঠান্ডার প্রভাব বাড়িয়ে তুলবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে (South Bengal Weather)। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় পারদ বেশ নীচে থাকবে। ফলে কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই মাঘের শুরুটা হবে জমাট শীত নিয়ে।

শুধু ঠান্ডাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলায় ঘন কুয়াশার দাপটও থাকবে বলে জানা গেছে (Fog in Bengal)। দৃশ্যমানতা কমে যাওয়ায় পথচলতি মানুষের জন্য কিছুটা অসুবিধা হতে পারে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে যাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির আশঙ্কাও নেই, জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার তাপমাত্রা

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩.৭ ডিগ্রিতে। যদিও হাওয়া অফিসের অনুমান, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই আবারও কলকাতার পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে (Kolkata Weather Today)। আগামী পাঁচ থেকে ছ'দিন শহরবাসীদের এই কনকনে শীতের সঙ্গেই দিন কাটাতে হতে পারে বলেই পূর্বাভাস। মকর সংক্রান্তির সপ্তাহে তাই কলকাতাবাসীর জন্য শীতের আমেজ আরও তীব্র হয়ে উঠবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে চলছে শীতের দাপুটে ব্যাটিং (North Bengal Winter)। পাহাড় এবং সমতল- উভয় অঞ্চলেই তাপমাত্রা এখন যথেষ্ট কম। দার্জিলিংয়ে পারদ গত কয়েক দিন ধরে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া দফতরের অনুমান, আগামী দিনগুলোয় দার্জিলিংয়ে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নেমে যেতে পারে।

পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও পরবর্তী কয়েক দিন সকালবেলা ঘন কুয়াশা দেখা যাবে।

সব মিলিয়ে মকর সংক্রান্তির সময় থেকে মাঘের শুরু পর্যন্ত রাজ্যজুড়ে শীতের দাপট আরও বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দিন সাধারণ মানুষকে ঠান্ডার হাত থেকে বাঁচতে অতিরিক্ত সাবধানতা নিতে হবে।


```